Saturday, May 16, 2026

করোনা রোগীদের জন্য অক্সিজেন প্ল্যান্ট তৈরি করবে রামমন্দির কমিটি

Date:

Share post:

করোনা রোগীদের (for corona patient) জন্য অক্সিজেন প্ল্যান্ট (oxygen plant will be build up) তৈরি করবে ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র’ ট্রাস্ট (Shri Ram Janmbhoomi Teerth Kshetra) । ওই ট্রাস্টের তরফে জানানো হয়েছে গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দেশজুড়ে ভক্তদের কাছ থেকে যে অর্থ সংগ্রহ হয়েছে তার সিংহ ভাগ দিয়ে এই অক্সিজেন প্ল্যান্ট তৈরি করা হবে। জানা গিয়েছে প্রায় ৫৫ লক্ষ টাকা ব্যয় করে তৈরি হবে এই প্ল্যান্ট। দেশজুড়ে প্রতিদিনই করোনা রোগীর সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে চিকিৎসা সংকটের সমস্যা। হাসপাতালগুলিতে বেড নেই। ওষুধ নেই। এমনকী অক্সিজেনও নেই। অক্সিজেন চাহিদা প্রচুর। কিন্তু যোগান নেই। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ট্রাস্ট কর্তৃপক্ষ। ট্রাস্টের হিসাবরক্ষক অনিল মিশ্র জানিয়েছেন, ‘‘করোনা সংক্রমনের জেরে গোটা দেশ বিধ্বস্ত এবং বিপর্যস্ত। এই পরিস্থিতিতে ট্রাস্টের তরফে ৫৫ লক্ষ টাকা খরচ করে দু’টি অক্সিজেন প্ল্যান্ট লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ অযোধ্যার দশরথ মেডিক্যাল কলেজে ওই প্ল্যান্টগুলি লাগানো হবে।’

গত ১৫ জানুয়ারি থেকে বিশ্ব হিন্দু পরিষদ ও অন্য হিন্দুত্ববাদী অন্য সংগঠনগুলি রাম মন্দির তৈরির জন্য অনুদান সংগ্রহ করতে শুরু করেছিল। জানা গিয়েছে সব মিলিয়ে প্রায় আড়াই হাজার কোটি টাকার মতো অনুদান জমা পড়েছে । সেই অনুদানেরই একটি অংশ ব্যয় হবে প্ল্যান্ট তৈরির করতে।

Advt

 

Related articles

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...

জয়ের কৃতিত্ব ‘মহাগুরু’কে দিলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট মিঠুনের

শনিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জেলা সফর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক...

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...