Tuesday, May 5, 2026

বীরভূমে ভোটের আগেই অনুব্রত মণ্ডলকে আয়কর দফতরের নোটিশ

Date:

Share post:

দিন কয়েক পরেই বীরভূমে নির্বাচন। তার আগেই অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) নোটিশ পাঠাল আয়কর দফতর। চাওয়া হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও সম্পত্তির তথ্য। হিসাব বর্হিভূত সম্পত্তি থাকার অভিযোগে এই নোটিশ পাঠানো হয়েছে। শুধু অনুব্রতই নয়, নোটিশ ধরানো হয়েছে তাঁর চার আত্মীয়কেও। এক সপ্তাহের মধ্যে তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।

কেন নোটিশ পাঠানো হল তাঁদের? আয়কর দফতরের দাবি, আসানসোল, পুরুলিয়া এবং বাঁকুড়া এই তিন জেলাতে হিসাব বর্হিভূত সম্পত্তি রয়েছে অনুব্রত মণ্ডলের। মাসে খানেক আগে এমনই অভিযোগ জমা পড়েছে আয়কর দফতরে। সেই অভিযোগের ভিত্তিতে এই নোটিশ পাঠানো হয়েছে। আয়কর দফতর সূত্রে খবর, আইটি রিটার্ন, ব্যাঙ্কের যাবতীয় ডিটেলস ও কোথায় কোথায় তাদের কত সম্পত্তি রয়েছে তার বিস্তারিত রিপোর্ট চেয়ে নোটিশ পাঠানো হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, এক সপ্তাহের মধ্যে সমস্ত তথ্য অনুব্রত মণ্ডল ও তাঁর আত্মীয়দের জমা করতে হবে।

আরও পড়ুন- হাতজোড় করে মোদির কাছে অক্সিজেন সংকট থেকে মুক্তির আবেদন কেজরির

Advt

Related articles

মহাকরণ নাকি নবান্ন? কোথা থেকে প্রশাসন চালাবে পদ্ম সরকার

২০১১ সালে বাম জমানা শেষ করে ক্ষমতায় এসেছিল মা-মাটি-মানুষের (Trinomul Govt.) সরকার। ক্ষমতায় আসার পর প্রথমে মহাকরণ ভবনে...

তৃণমূলের সঙ্গে ইনিংস শেষ, দল ছাড়ার ঘোষণা মনোজের

প্রাক্তন সরকারের বিদায়ের পর বিস্ফোরক বার্তা দিলেন প্রাক্তন ক্রিকেটার তথা বিদায়ী মন্ত্রী মনোজ তিওয়ারি( Manoj Tiwary)। স্পষ্ট জানিয়ে...

ভোটে জিতেই বহিরাগত ঢুকিয়ে সন্ত্রাস! বেলেঘাটায় তৃণমূল কর্মী খুনে সরব কুণাল

নির্বাচনের আগে বিজেপির নেতারা দিল্লি থেকে এসে উস্কানি দিয়েছিলেন। এবার তার ফল ভোটের ফল ঘোষণার পরে বুঝছে বাংলার...

হিংসা বরদাস্ত নয়: আইন-শৃঙ্খলা রক্ষায় কড়া অবস্থান শমীকের

২০২৬ বিধানসভা নির্বাচনে বাংলায় প্রথমবার ক্ষমতায় বিজেপি (BJP West Bengal)। সোমবার নির্বাচনী ফলাফল (Election Result) সামনে আসতেই শুরু...