Friday, May 15, 2026

করোনা- চিকিৎসায় নতুন শস্ত্র ! ভারতে ছাড়পত্র পেল জাইডাস-এর Virafin

Date:

Share post:

করোনা-আক্রান্তদের (Coronavirus) চিকিৎসার নতুন হাতিয়ার পেলো ভারত৷

সাবালক কোভিড (Covid 19) আক্রান্তদের চিকিৎসায় “ভিরাফিন” (Virafin) পেগিলেটেড ইন্টারফেরন আলফা ২-বি-কে (Pegylated Interferon alpha-2b (PegIFN) অনুমোদন দিলো ভারতের ওষুধ (Medicine) নিয়ন্ত্রক সংস্থা Drugs Controller General of India। জরুরি ক্ষেত্রে এই ওষুধ নিয়ন্ত্রিত ব্যবহারের ছাড়পত্র দেওয়া হয়েছে প্রস্তুতকারক সংস্থা জাইডাস ক্যাডিলা-কে (Zydus Cadila)৷

Zydus Cadila সংস্থা এর পরেই এক বিবৃতিতে জানিয়েছে, ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার ছাড়পত্র তারা পেয়েছে। কোভিড (COVID-19) আক্রান্তদের দ্রুত সুস্থ করে তুলতে সক্ষম এই ‘ভিরাফিন’। মাঝারি পর্যায়ের করোনা আক্রান্তদের চিকিৎসায় এটি প্রয়োগ করা যাবে।এই অ্যান্টিভাইরাল ওষুধ জটিলতাও অনেক কমিয়ে দেবে। হাসপাতালে ভর্তি থাকা রোগীদের বিশেষজ্ঞদের অনুমতি নিয়েই ব্যবহার করা যাবে এই ‘ভিরাফিন’। সংস্থার দাবি, Virafin-এর মাত্র একটি ডোজ প্রয়োগ করতে হবে করোনা আক্রান্তদের। এই ওষুধ রোগীদের দ্রুত সুস্থ করে তুলবে৷ বলা হয়েছে, একইসঙ্গে পরিস্থিতির অবনতি হওয়াও রোধ করে এই ওষুধ।

আরও পড়ুন-বিজেপির সঙ্গে আঁতাত রয়েছে অধীর চৌধুরীর! বিস্ফোরক আব্বাস

জাইডাস ক্যাডিলা জানিয়েছে, ক্লিনিকাল ট্রায়ালে দেখা গিয়েছে এই ওষুধ প্রয়োগের ৭ দিনের মধ্যেই ৯১.১৫% ব্যক্তির RT PCR টেস্টে নেগেটিভ রিপোর্ট আসছে। এই ওষুধের একটি ডোজই যথেষ্ট। ফলে, প্রয়োগ করা অন্যান্য ওষুধের তুলনায় অনেক বেশি সহজসাধ্যও বটে। এই ওষুধ প্রয়োগের সবচেয়ে বড় সুবিধা হল যে, এটি ব্যবহারের পর অক্সিজেন দেওয়ার প্রয়োজন হ্রাস পায়। ফলে, শ্বাসকষ্টজনিত সমস্যা থেকেও দ্রুত রেহাই পাবেন করোনা রোগীরা।
Cadila Healthcare-এর ম্যানেজিং ডিরেক্টর ডঃ শারভিল প্যাটেল বলেছেন, ‘সঠিক সময়ে এই ওষুধ প্রয়োগের মাধ্যমে দ্রুত আক্রান্তের সংখ্যা হ্রাস করা সম্ভব হবে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে এটি সাহায্য করবে।’

Advt

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...