Saturday, May 16, 2026

যোশীমঠে ফের হিমবাহ ভেঙে বিপর্যয়, মৃত ৮, উদ্ধার ৩৮৪ শ্রমিক

Date:

Share post:

ফের বিপর্যয় উত্তরাখণ্ডের জোশীমঠে (joshimath at Uttarakhand)। শনিবার সকালে জোশীমঠে ভারত-চিন সীমান্তবর্তী সুমনার কাছে নীতি ভ্যালিতে একটি হিমবাহ (landslide) ভেঙে পড়ে। এখনও  পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।  সেনাবাহিনীর জওয়ানরা উদ্ধারকার্য শুরু করেছে। ৩৮৪ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বহু মানুষের এখনও খোজ নেই। নিখোঁজদের উদ্ধারে তল্লাশি শুরু হয়েছে। তবে ওই এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছে। ফলে ভূমিধস হচ্ছে সমানে। বৃষ্টি ও ধসের কারণে উদ্ধার কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সোমবার থেকেই জোশীমঠের ওই এলাকায় ভারী বৃষ্টি ও তুষারপাত হচ্ছিল। শুক্রবার বিকেল চারটে নাগাদ আচমকাই একটি হিমবাহে ধস নামে। সুমনার কাছে নীতি ভ্যালিতে আছড়ে পড়ে। ওই অঞ্চলেই বর্ডার রোড অর্গানাইজেশন রাস্তা তৈরির কাজ করছিল। মোট দুটি ক্যাম্প বানিয়ে বহু শ্রমিক ছিল সেখানে। প্রায় সকলেই বরফের ধসে তলিয়ে যান। কে কোথায় হারিয়ে যান তার কোনো হদিস ছিল না। এ দিন সকাল থেকে পুরোদমে উদ্ধারকার্য শুরু হয়। জানা গিয়েছে, একাধিক জায়গায় ধস নামার কারণে ৪-৫টি অঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কথা বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সাহায্যের আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে। আইটিবিপির জওয়ানদেরও প্রস্তুত থাকতে বলেছেন।” উদ্ধারকারী দল এবং বায়ুসেনাকেও উদ্ধার কাজে সাহায্যের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

Related articles

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...

জয়ের কৃতিত্ব ‘মহাগুরু’কে দিলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট মিঠুনের

শনিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জেলা সফর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক...

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...