Saturday, June 6, 2026

রাজনৈতিক হিংসার সঙ্গে করোনার চোখ রাঙানি!‌ সোমবার সপ্তম দফায় মোতায়েন ৮০ হাজার কেন্দ্রীয় বাহিনী

Date:

Share post:

রাত পোহালেই রাজ্য বিধানসভার সপ্তম দফার নির্বাচন। আগের দফাগুলির মতো এই দফাতেও নিরাপত্তায় একটুকুও ফাঁক রাখতে চাইছে না কমিশন। পাশাপাশি চিন্তা বাড়িয়েছে করোনা সংক্রমণ। বুথে কোভিড বিধি যাতে মানা হয়ে, সেদিকেও কড়া নজর দেবে কমিশন। তাই সপ্তম দফায় কমিশন কড়া নিরাপত্তায় মুড়ে ফেলতে চায় ভোট কেন্দ্রগুলোকে।

রাজ্যের ৫ জেলার ৩৪ বিধানসভা কেন্দ্রের ২৮৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারনের দিন মোতায়েন করা হবে ৭৯৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শুধুমাত্র বুথ পাহারায় রাখা হচ্ছে ৬৫৩ কোম্পনিকে।

এই দফায় ভোটগ্রহণ হবে সুতি, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম, কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ, পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ, জামুরিয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবনি, কুশমন্ডি, কুমারগঞ্জ,বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর, হবিবপুর, গাজোল, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতিপুর, রতুয়া, ফরাক্কা বিধানসভা আসনে।

একনজরে দেখে নেওয়া যাক কোথায় কত কেন্দ্রীয় বাহিনী থাকছে-

আসানসোল দুর্গাপুর কেন্দ্রে ১৫৪ কোম্পানি

দক্ষিণ দিনাজপুরে ১০৮ কোম্পানি

জঙ্গিপুর পিডিতে ১০২ কোম্পানি

দক্ষিণ কলকাতায় ৬৩ কোম্পানি

মালদহে ১২২ কোম্পানি

মুর্শিদাবাদে ১০২ কোম্পানি

রায়গঞ্জ পিডিতে ২ কোম্পানি

আরও পড়ুন- মমতার বিরুদ্ধে ‘টিকা রাজনীতি’র অভিযোগ নাড্ডার, পাল্টা তোপ কুণালের

Advt

Related articles

আয়ারল্যান্ড- ইংল্যান্ড সফরের দল ঘোষণা, চমক দিল বিসিসিআই

প্রত্যাশা মতোই ভারতীয় ক্রিকেটের সূর্য (Surya Kumar Yadav) যুগের অবসানে নতুন দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার(Shreyash Iyer)। শনিবার বিসিসিআইয়ের...

নিজের নিরাপত্তা চেয়েছেন! ভুয়ো খবর উড়িয়ে জনগণের নিরাপত্তা দাবি অভিষেকের

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি তিনি না কি নিজের নিরাপত্তা বাড়ানোর...

ফের মেরামতি: রবিবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে যাতায়াত

জরুরি মেরামতি ও সংস্কারের কাজের জন্য রবিবার ৭ জুন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ফের সম্পূর্ণভাবে বন্ধ...

পরিবেশ দিবসে সচেতনতার বার্তা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স (Shyam Sundar...