Friday, June 26, 2026

‘বৃদ্ধকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত’ হওয়ার মিথ্যা গল্প ফেঁদেছেন নোবেল!

Date:

Share post:

বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন আলোচিত ও বিতর্কিত গায়ক মাঈনুল আহসান নোবেল। তার চোখের উপরে ও মাথার তালুতে মোট ৩০টি সেলাই হয়। ওই দুর্ঘটনা সম্পর্কে পরের দিন শুক্রবার ফেসবুকে এই ঘটনা নিয়ে একটি পোস্ট করে নোবেল বলেন, এক বৃদ্ধ লোক অসতর্কভাবে রাস্তা পার হচ্ছিলেন। তাকে বাঁচাতে গিয়েই নাকি আহত হন তিনি।

নিজের ফেসবুকে নোবেল লেখেন, ‘এক বয়স্ক লোক অসতর্কভাবে রাস্তা পার হচ্ছিলো। তাকে বাঁচাতে গিয়ে আমার এই অবস্থা। তবুও মনে তৃপ্তি অনুভব করছি, কারণ লোকটা নিরাপদ আছে।’  নিজের মুখের রক্তাক্ত ছবিও পোস্ট করেন নোবেল। এই ছবি ভাইরাল হতেই নোবেলের বক্তব্য নিয়ে আপত্তি জানান দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা।

নোবেলের এই পোস্টের পরেই শোয়াইব বিন আহসান নামে এক প্রত্যক্ষদর্শী নিজের ফেসবুকে লেখেন- ‘রং সাইডে বাইক চালিয়ে সাইকেল আরোহী রোজাদারের ওপর দিয়ে এভাবেই বাইকটা চালাইয়া দিলা। যেখানে লোকটা সারাদিন পানাহারের পর ইফতার করে তার ক্ষুধা নিবারণের কথা, সেখানে লোকটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে। আর তুমি একজন রোজাদারকে মৃত্যুর পথযাত্রী বানাইয়া আরেকজন বৃদ্ধকে জীবনদানের গল্প শুনাও! কী সুন্দর মিথ্যাচার করে আবার আল্লাহর শুকরিয়া আদায় করছে!’

শোয়াইব বিন আহসান নামে সেই প্রত্যক্ষদর্শী সরাসরি অভিযোগের আঙুল তোলেন নোবেলর গাফিলতির দিকে। ভুল দিক দিয়ে বাইক চালাচ্ছিলেন নোবেল এবং তিনিই সাইকেল আরোহীকে ধাক্কা মারেন দাবি শোয়াইবের। শুধু তাই নয়, প্রত্যক্ষদর্শীদের দাবি নোবেলর বাইকের সামনে পড়ে কোনও বৃদ্ধ নয়, বরং বছর ২৫-৩০-এর যুবক আহত হয়েছেন। অপর এক প্রত্যক্ষদর্শী আমিনুল ইসলাম আমিন শোয়াইব উল্টো প্রশ্ন করেন, নোবেল নিজে দুর্ঘটনার শিকার হয়েছেন বলে লিখেছেন, কিন্তু যাকে তিনি আঘাত করেছেন, তার কথা কেন লেখেননি?

আরও পড়ুন- সপ্তম দফায় খেলতে নামছেন একঝাঁক রথী-মহারথী! একঝলকে পরিচয় সেরে নিন

Advt

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...