Saturday, June 13, 2026

ভয়ঙ্কর তুষারধস সিয়াচেনে, মৃত্যু ২ সেনা জওয়ানের

Date:

Share post:

সিয়াচেন হিমবাহে ভয়ঙ্কর তুষারধস। মৃত্যু হয়েছে ২ জন সেনা জওয়ানের। তাঁরা সেই সময় সেখানে টহলরত ছিলেন। সেখানে আরও জওয়ানরা ছিলেন। তাঁদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে লাদাখ সেনা সূত্রে খবর।

সেনা সূত্রে খবর, দুপুর ১টার পরে আচমকাই ভয়াবহ তুষারপাত শুরু হয় সেখানে। সেই সময় সিয়াচেনের হানিফ সেক্টরে বরফের ধস নেমে আসে। ওই সেক্টরে টহল দিচ্ছিল ওই সেনার দল। তাঁদের সঙ্গে ছিলেন কয়েকজন কুলিও। আচমকাই তুষারপাত শুরু হলে বরফের ধস নেমে আসে। আটকে পড়েন সেনা সহ কুলিরাও। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সকলকে উদ্ধার করে। দুই সেনা জওয়ান মারা যান। বাকি সকলকেই নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন-ভ্যাকসিনের দাম কমাতে প্রস্তুতকারী সংস্থার কাছে আর্জি কেন্দ্রীয় সরকারের

আবহাওয়া খারাপ হওয়ায় বহুবারই সিয়াচেন হিমবাহে সেনামৃত্যুর ঘটনা ঘটতে দেখা গিয়েছে। শুধুমাত্র চলতি মাসেই তিন বার ঘটল এই দুর্ঘটনা। এর আগে গত ১৪ এপ্রিল তুষারধসের ফলে প্রাণ হারান এক সেনা অফিসার। তুষারপাতের ফলে সেনা পোস্টগুলিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। উল্লেখ্য, ২০১৬ সালে উত্তর সিয়াচেনে সেনাবাহিনীর একটি শিবিরে তুষারধসের জেরে দশজন সেনা বরফের ভিতরে তলিয়ে যান।

Advt

Related articles

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...

সাহায্য চেয়েও পাননি ৩ নাবিক: হরমুজে নাগরিক মৃত্যুতে ভর্ৎসনাই ‘ভরসা’ ভারতের

বাণিজ্যিক সম্পর্ক তো দীর্ঘ কয়েক বছর ধরে শেষ। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাও আমেরিকার মাটিতে অনিশ্চিত। এবার হরমুজ প্রণালী নিয়েও...

আলিপুরে পুড়ে ছাই ৪০০০ EVM! ইচ্ছাকৃত আগুন, দাবি উদ্ধব শিবিরের

আরও স্পষ্ট হল বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনের (Election Commission) স্বৈরাচার। আলিপুরের জেলা পরিষদ ভবনে শুধু আগুন লাগানো...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...