Friday, June 26, 2026

ভোটের আগেই নানুরে রাতভর বোমাবাজি, নজরবন্দি অনুব্রত মণ্ডল

Date:

Share post:

ভোটের আগের রাতে রাতভর বোমাবাজি চলে নানুরের বেজরা গ্রামে । সাতসকালে রাস্তায় তাজা বোমা পড়ে থাকতে দেখা যায়। নানুরের ১১২ নম্বর বুথের তৃণমূলের পোলিং এজেন্ট দেবদাস সরকারের বাড়িতে হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, বুধবার রাতে বোমাবাজির পাশাপাশি, তৃণমূলের পোলিং এজেন্টের বাড়ির সিসি ক্যামেরা ভাঙচুর করে এবং প্রাণঘাতের হুমকি দেয়। পাশাপাশি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূলের ফেস্টুন ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। যদিও বিজেপির দাবি, ভোটের আগে গ্রামে সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে শাসকদলই।
অন্যদিকে, ভোটের দিন সকাল থেকেই অনুব্রত মণ্ডলের বাড়িতে হাজির হয়েছে আধাসেনার জওয়ান ও কমিশনের প্রতিনিধিরা। কথামত সকাল থেকেই ‘নজরবন্দি’ তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

প্রসঙ্গত অষ্টম দফায় চার জেলায় ৩৫টি আসনে ভোটগ্রহণ। শেষ দফায় নজিরবিহীন নিরাপত্তা। কোভিড বিধি মেনে ভোট করানোই আজ কমিশনের চ্যালেঞ্জ। অষ্টম দফায় মোতায়েন প্রায় ৭৬ হাজার আধাসেনা । বীরভূমে মোতায়েন সবচেয়ে বেশি আধাসেনা।

Advt

Related articles

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...