Wednesday, March 25, 2026

“বোমা নয়, দুটো শব্দ বাজি ফেটেছে মহাজাতি সদনের সামনে”, জানিয়ে দিল নির্বাচন কমিশন

Date:

Share post:

বৃহস্পতিবার শেষ দফার নির্বাচনের(election) দিন খাস কলকাতায়(Kolkata) ‘বোমাবাজি’র ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় রাজ্যে। সকালে ঘটনাটি ঘটেছিল জোড়াসাঁকো বিধানসভার(Jorasanko assembly) অন্তর্গত মহাজাতি সদনের(Mahajati Sadan) সামনে। চাঞ্চল্যকর এই ঘটনার পর তদন্তে নেমে নির্বাচন কমিশন(election commission) জানিয়ে দিল বোমা নয়, দুটি বড় ধরনের শব্দ বাজি ফাটানো হয়েছে ওই এলাকায়।

আরও পড়ুন:গণনাকেন্দ্রে মোতায়ন কেন্দ্রীয় বাহিনীর করোনা-পরীক্ষা নয় কেন, কমিশনে প্রশ্ন তৃণমূলের

জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা নাগাদ বিস্ফোরণের আওয়াজ শোনা যায় মহাজাতি সদনের সামনে। ঘটনার খবর পেয়ে ওই এলাকায় পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। পুরো এলাকা ঘিরে ফেলা হয়। খতিয়ে দেখা হয় বিস্ফোরণস্থল। আশপাশের মানুষজনকেও জিজ্ঞাসাবাদ করা হয়। স্থানীয়রা দাবি করেন, ‘গাড়িতে করে এসে কেউ বা কারা বোমা ছুড়ে পালিয়ে যায়।’ বিষয়টি নিয়ে যখন চাপান উতোর চলছে তখনই নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়, ‘বোমা নয় ওই এলাকায় দুটি নিষিদ্ধ শব্দবাজি ফেটেছে। দুটো বড় ধরনের চকলেট বোমা ফেটেছে।’ তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তার তদন্তের পাশাপাশি অভিযুক্তদের অনুসন্ধান শুরু করেছে পুলিশ।

Advt

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...