Saturday, April 11, 2026

ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস বঙ্গে, জেলাগুলিকে সতর্ক করল রাজ্য প্রশাসন

Date:

Share post:

হাঁসফাঁস গরমে ঘেমে নেয়ে নাকাল সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতরের আধিকারিকরা। লিখিত বিবৃতিতে জানানো হয়েছে, বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যেতে পারে কালবৈশাখি। এর জেরে প্রাণহানির আশঙ্কা রয়েছে। এই কারণে দুর্যোগ মোকাবিলায় আগে থেকে জেলাগুলিকে সতর্ক থাকতে বলল রাজ্য প্রশাসন। জেলাগুলিকে পাঠানো নির্দেশিকায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২ তারিখ অর্থাৎ আজ থেকেই বৃষ্টিতে ভিজবে দুই বঙ্গ। টানা তিন থেকে চার দিন বৃষ্টি হবে। ৩ মে থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া  দফতর। ৩ ও ৪ তারিখ উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। ৩ এবং ৪ তারিখ দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম সহ দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে।

আরও পড়ুন-প্রত্যাবর্তন না পরিবর্তন, কাউন্টডাউন শুরু রাজ্যে

এই পরিস্থিতিতে জেলা প্রশাসনকে দুর্যোগ মোকাবিলায় তৈরি থাকতে বলেছে নবান্ন। পাশাপাশি প্রস্তুত থাকতে বলা হয়েছে কুইক রেসপন্স টিমকে। চালাতে হবে সচেতনতামূলক প্রচার। সমস্ত কাজ করতে বলা হয়েছে করোনাবিধি মেনে।

Advt

Related articles

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলায় পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি (ED)...

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...