Wednesday, May 27, 2026

টানটান উত্তেজনায় ভোট গণনা শুরু পাঁচ রাজ্যে

Date:

Share post:

বাংলার পাশাপাশি রবিবার সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়ে গেল আরও তিন রাজ্য, অসম, তামিলনাড়ু, কেরল এবং কেন্দ্রশাসিত পুদুচেরির ভোটের। কড়া নিরাপত্তার পাশাপাশি কোভিড বিধি মেনেই চলছে ভোট গণনা। রয়েছে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী। অসমে ১২৬টি, কেরালায় ১৪০টি, তামিলনাড়ুতে ২৩৪ ও পুদুচেরিতে ৩০টি আসনে ভোট গণনা আজ।

মূলত বামেদের সঙ্গে কংগ্রেসের লড়াই কেরলে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, কংগ্রেস নেতা ওম্মেন চণ্ডী, কে সুরেন্দ্রন সহ মোট ৯৫৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ।

অসমে মোট তিন দফায় মোট ১২৬টি আসনে ভোট গ্রহণ হয়েছে, সংখ্যা গরিষ্ঠতালাভে প্রয়োজন ৬৪টি আসন। আজই ভাগ্য নির্ধারণ হবে মোট ৯৪৬ জন প্রার্থীর। থার্মাল স্ক্রিনিং ও স্যানিটাইজার ব্যবহার করেই বুথকর্মীদের গণনাকেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে।

পুদুচেরিতে লড়াই প্রধানত ইউপিএ বনাম এনডিএ জোটের। কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ জোটে রয়েছে ডিএমকে, সিপিআই, ভিসিকে সহ অন্যান্য দল। অন্যদিকে বিজেপির নেতৃত্বে এনডিএ জোটে রয়েছে অল ইন্ডিয়া এনআর কংগ্রেস ও এআইএডিএমকে।

এ বারের বিধানসভা নির্বাচনেও প্রধান লড়াই মুখ্যমন্ত্রী ইকে পালানিস্বামীর এআইএডিএমকে বনাম বিরোধী নেতা এমকে স্ট্যালিনের ডিএমকের। দুই প্রধান দলের সঙ্গেই জোট বেধে তামিলনাড়ুর নির্বাচনী ময়দানে নেমেছে বিজেপি ও কংগ্রেস।  মোট চার হাজার প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ।

আরও পড়ুন- মাদ্রাজ হাইকোর্টের ভর্ৎসনা নিয়ে সুপ্রিম কোর্টে ‘অপমানিত’ কমিশন, ৩ মে শুনানি

Advt

Related articles

বিজেপি কর্মী খুনের ঘটনায় কাদের মোল্লা-সহ ১০ জনকে গ্রেফতার CBI-র 

ভোট পরবর্তী হিংসা এবং বিজেপি কর্মীদের খুনের ঘটনায় এবার শেখ শাহজাহান (Sheikh Shahjahan) ঘনিষ্ঠ ১০ জনকে গ্রেফতার করল...

SIR বৈধ হলেও নাগরিকত্বের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের এক্তিয়ারভুক্ত নয়: সুপ্রিম কোর্ট

নজিরবিহীন পর্যবেক্ষণ শীর্ষ আদালতের! SIR-এর বৈধতা বহাল রেখে সুপ্রিম কোর্ট বুধবার জানাল এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে...

রাজ্যপালের সঙ্গে সাক্ষাতে লোকভবনে মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবির (RN Ravi) সঙ্গে দেখা করতে বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ লোকভবনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী...

কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে ED অভিযান!

বুধবার সকাল সকাল কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের (Former CM Pinarayi Vijayan) বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযান ঘিরে...