Sunday, May 24, 2026

তৃণমূলের জয়ের জন্য অভিনন্দন জানিয়ে মমতাকে রাজভবনে আমন্ত্রণ রাজ্যপালের

Date:

Share post:

এখনও চলছে গণনা। এরইমধ্যে রাজ্যজুড়ে জয়জয়কার তৃণমূল কংগ্রেসের। দুপুর থেকেই কালীঘাট সহ রাজ্যজুড়ে উৎসবের ছবি তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে দেখা গিয়েছিল। যদিও নির্বাচন কমিশনের নির্দেশ, জমায়েত করা যাবেনা এবং বিজয় মিছিলও করা যাবে না। এমনটা তারা আগেই জানিয়েছিল। বড় জমায়েত না হলেও ছোট ছোট জমায়েত করে আবিরখেলা, মিষ্টি মুখ এবং খেলা হবে স্লোগান চলছে। এর মধ্যেই দেশের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রীদের থেকে শুভেচ্ছাবার্তা আসতে শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এবার মমতাকে শুভেচ্ছা জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

আরও পড়ুন-ফলপ্রকাশের পরই বাম-বিপর্যয় নিয়ে বিস্ফোরক সিপিএমের তন্ময়

মমতাকে অভিনন্দন জানিয়ে ট্যুইট করে ধনকড় লেখেন, আগামী সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে আমন্ত্রণ জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সন্ধে ৭টায় মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। এর আগে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব ট্যুইট করে মমতাকে অভিনন্দন জানিয়ে টুইটারে তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গে বিজেপির ঘৃণার রাজনীতিকে হারানোর জন্য মমতা বন্দ্য়োপাধ্যায়, তৃণমূলের নেতা ও কার্যকর্তাদের হার্দিক অভিনন্দন। এক মহিলাকে বিজেপির ‘দিদি ও দিদি’ বলে অপমান করার জোরাল জবাব দিয়েছেন জনতা।

Advt

Related articles

ইরানের মানচিত্রে আমেরিকার পতাকা! মধ্যপ্রাচ্যের দখল নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের

আমেরিকা কি ইরান (Iran) দখল করে নিয়েছে? মার্কিন প্রেসিডেন্টের ট্রুথ সোশ্যালের (Truth Social) দিকে তাকালে সেরকম মনে হতে...

দুর্গাপুরে গাড়ি আটকানো মুখ্যমন্ত্রীর ‘কনভয়’ দাঁড়ালো কলকাতার সিগনালে!

ভিআইপি কালচার চলতে দেবেন না। আবার প্রধানমন্ত্রীর অনুকরণে কনভয়ের গাড়ির সংখ্যা কমাবেন। এই প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত যেভাবে...

আইএফএ-র লিগে বেনজির কাণ্ড, ফুটবলারদের মারে গুরুতর অসুস্থ রেফারি

ফুটবল মাঠের রেফারি নিগ্রহের ঘটনা নতুন কোন বিষয় নয়। রেফারি সিদ্ধান্ত মনঃপুত না হলেই তার দিকে তেড়ে যান...

সুরকারের সঙ্গে প্রেম! বছর শেষেই বিয়ে করছেন কাব্য?

শেষ লগ্নে আইপিএল।এবার বিয়ের সানাই বাজছে সানরাইজার্স হায়দরাবাদ দলের মালিক কাব্য মারানের(Kavya Maran )। দলের  সঙ্গে সব সময়...