Thursday, June 18, 2026

সাহায্যের হাত বাড়ালেন লতা মঙ্গেশকর, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন ৭লাখ টাকা

Date:

Share post:

করোনা সংক্রমণে দেশের পরিস্থিতি ভয়াবহ। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। লকডাউন করেও রাশ টানা সম্ভব হয়নি। বরং অক্সিজেনের ঘাটতির সঙ্গে সঙ্গেও হাসপাতালের বেডের আকাল। অক্সিজেনের ঘাটতিতে প্রতিনিয়ত বাড়ছে মৃত্যু। প্রথম থেকেই সোনু সুদ মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। সোনু সুদের মত অবশ্য কোভিড পরিস্থিতিতে এগিয়ে এসেছেন বলিউডের সলমন খান, অজয় দেবগণ, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়ার মত অনেক তারকা। কেউ অক্সিজেন যোগানের দায়িত্ব নিয়েছেন। কেউ আইসিইউ বেড তৈরিতে অর্থ সাহায্য করেছেন। এবার এগিয়ে এলেন ‘ভারতরত্ন’ লতা মঙ্গেশকর। এই কঠিন সময়ে মানুষের পাশে থাকতে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি।
মহারাষ্ট্র মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৭ লাখ টাকা দান করেন লতা মঙ্গেশকর। মহারাষ্ট্র সরকারের জন আধিকারিকের পক্ষ থেকে একথা জানানো হয়। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এই সাহায্যের জন্য লতা মঙ্গেশকরকে ধন্যবাদ জানিয়েছেন।
সম্প্রতি তিনি ভ্যাকসিন নিয়েছেন। তিনি বার বার সবাইকে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন, “এই ভাইরাস আর শুধু পাশের বাড়িতে ঢোকেনি, আমাদের নিজেদের ঘরে ঘরে ঢুকে পড়েছে। তাই আমাদের সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে।”

Advt

Related articles

সমস্যার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লেনদেন নয়! তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের দাবিতে ব্যাঙ্ককে চিঠি কোষাধ্যক্ষ অরূপের 

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাঙ্ককে চিঠি লিখলেন দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস (Arup Biswas)। HDFC ব্যাঙ্কের...

বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নামই থাকছে। শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় বৃহস্পতিবার...

বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপের, চলছে জিজ্ঞাসাবাদ 

মেসি কাণ্ডে তিনবার তলব এড়ানোর পর বৃহস্পতিবার সকাল ৯:৫৫ মিনিট নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South Police) হাজিরা...

আজ জয়েন্টের ফলপ্রকাশ, ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে র‍্যাঙ্ক কার্ড

বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের ফল (WBJEE 2026 Results)। গত ২৪ মে অফলাইনে ওএমআর শিটে...