Monday, April 27, 2026

ভারত থেকে অস্ট্রেলিয়া ফিরলেই পাঁচ বছরের জেল !

Date:

Share post:

ভারত থেকে কোনও বিমান যেতে পারবে না অস্ট্রেলিয়ায়, এই নির্দেশ কয়েকদিন আগেই জানিয়ে দিয়েছিল অজি সরকার। ১৫ মে পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ভারতে কোভিড ভয়াবহ রূপ নেওয়ায় এই সিদ্ধান্ত তাঁদের। সেখানকার মানুষের মধ্যে যাতে কোভিড ফের ভয়াবহ না হয়, সে কারণেই এই সিদ্ধান্ত।
এবার আরও এক ধাপ এগিয়ে অস্ট্রেলিয়া সরকারের ঘোষণা, যারা ওই দেশের নাগরিক, কিন্তু গত ১৪ দিন ধরে ভারতে ছিলেন বা আছেন, তারা দেশে অর্থাৎ অস্ট্রেলিয়ায় ফিরতে পারবেন না। ভারত থেকে কাউকে ওই দেশে ঢুকতে বা থাকতে দেওয়া হবে না এই কোভিড পরিস্থিতিতে। যদি কেউ এই আইন না মানেন, তাহলে তাদের পাঁচ বছরের জেল হতে পারে অথবা ৬৬ হাজার ডলার ফাইন দিতে হবে।
এই সময় যারা ভারতে এসেছেন বেড়াতে তাদেরকেও ফিরতে নিষেধ করেছে অস্ট্রেলিয়ার সরকার। এমকি যাদের ওই দেশে বাড়ি রয়েছে, যারা নাগরিক ওখানকার তারাও যদি ১৪ দিনের মধ্যে ভারতে এসে থাকেন তবে তাঁদেরকেও এই আইনের আওতায় আনা হবে। কেউ ফিরতে পারবেন না দেশে এখন। এই ভয়াবহ সময়ে অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তে বহু মানুষ অসুবিধায় পড়েছেন। ভারতের বহু মানুষ ওই দেশের নাগিরকত্ব নিয়েছেন। তারা এই সময়কালে ভারতে এসে বিপদে পড়েছেন।

Advt

Related articles

ভোটের আগে উত্তপ্ত ভাঙড়! শওকতের গাড়িতে ISF-এর হামলার অভিযোগ

দ্বিতীয় দফা ভোটের ঠিক দু'দিন ফের উত্তপ্ত ভাঙড়! রবিবার রাতে ভাঙড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শওকত মোল্লার ওপর...

IPL: স্বামীর খেলায় আবেগপ্রবণ প্রিয়া, সাজঘর থেকেই পরিবারের সঙ্গে দেখা করলেন রিঙ্কু

নাইটদের দ্বিতীয় জয়ের নায়কও রিঙ্কু সিং(Rinku Singh)। ইডেন থেকে একানা রিঙ্ক ছন্দ ফিরতেই জয়ে ফিরেছে কেকেআর(KKR)। তবে রবিবার...

ভোটবঙ্গে পুলিশ পর্যবেক্ষক-বিজেপি প্রার্থীর গোপন বৈঠক ইস্যুতে হাইকোর্টে তৃণমূল

ভোটের আগে পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে বিজেপি প্রার্থীর গোপন বৈঠক নিয়ে মগরাহাটের (Magrahat) প্রচার সভা থেকে সরব হয়েছিলেন অভিষেক...

তৃণমূল সাংসদ মিতালীর উপর প্রাণঘাতী হামলা! কাঠগড়ায় বিজেপি

আরামবাগের তৃণমূল সাংসদ মিতালী বাগের (Mitali Bag) উপর প্রাণঘাতী হামলার অভিযোগ। সোমবার সকালে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক...