Saturday, April 25, 2026

শীতলকুচির গুলিকাণ্ডে সিট গঠন, আইও-কে তলব ভবানী ভবনে

Date:

Share post:

কথা দিয়েছিলেন ক্ষমতায় এসেই শীতলকুচির ‘গণহত্যা’র তদন্ত করাবেন। কথা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। শপথগ্রহণের পরের দিনই ডিআইজি সিআইডি (Dig-Cid) কল্যাণ মুখোপাধ্যায়ের (Kalyan Mukharjee) নেতৃত্বে স্পেশাল ইনভেস্টিগেশন টিম(SIT) গঠন করা হয়েছে। গুলিকাণ্ডের তদন্তকারী অফিসারকে ভবানী ভবনে তলব করল সিআইডি (Cid)। মাথাভাঙা (Mathabhanga)থানার আইসিকে-ও তলব করা হবে বলে খবর সিআইডি সূত্রে।

চতুর্থ দফার ভোটে শীতলকুচির জোড়পাটকির ১২৬ নম্বর বুথে ভোটারদের লক্ষ্য করে লক্ষ্য করে গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। মৃত্যু হয় এলাকার ৪ যুবকের। ঘটনার পরই শীতলকুচিতে গিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ঘটনার তদন্ত হবে। দোষীদের শাস্তিও দেওয়া হবে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই শীতলকুচি ঘটনার তদন্তে সিট গঠন করল রাজ্য সরকার।

ইতিমধ্যেই কোচবিহারের পুলিশ সুপার দেবাশিস ধরকে (Debashis Dhar) সাসপেন্ড করা হয়। তাঁর বিরুদ্ধেও তদন্ত হবে বলে পুলিশ সূত্রে খবর। আগামী সপ্তাহে মাথাভাঙার আইসিকে তলব করা হবে।

আরও পড়ুন:করোনা সংক্রমণের জের, কমিয়ে দেওয়া হল মেট্রোর সংখ্যা

Advt

Related articles

ভোটের আবহে কলকাতা পুলিশে বড় রদবদল! ফের বদল কালীঘাট থানার ওসি 

ভোটের মুখে আবার কলকাতা পুলিশে বড় রদবদল। বেশ কিছু থানার ওসিদের দায়িত্বে বদল আনা হল। কালীঘাট থানার ওসি...

মানিকতলার টাকা গুজরাতে যেতে দেবেন না! শ্রেয়ার সমর্থনে রোড শো থেকে কেন্দ্রকে তোপ অভিষেকের 

বিজেপি জিতলে মানিকতলার টাকা গুজরাতে চলে যাবে, আর শ্রেয়া পাণ্ডে জিতলে সেই টাকা এই এলাকার উন্নয়নের কাজে লাগবে!...

মমতার কেন্দ্র থেকে ২৫ হাজার ভোটার বাদ! কমিশনের কারচুপিতে সরব ওমর

লোকসভা নির্বাচনের আগে থেকে বিজেপির ইশারায় চলা নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী জোট। কমিশনের ভোটার তালিকা কারচুপি...

অনুমতি নেওয়া সভায় বিজেপির অসভ্যতা! চরম ক্ষোভে চক্রবেড়িয়ার জনসভা ছাড়লেন মমতা, প্রতিবাদে ভোট দেওয়ার আর্জি

তৃণমূল সুপ্রিমোর সভার অনুমতি ছিল। তার পরেও সভার দিকে তাক করে উচ্চস্বরে মাইক বাজায় বিজেপি। এর প্রতিবাদে সামান্য...