Saturday, May 16, 2026

কোভিড রোগীদের ঘরে খাবার -সব্জি পৌঁছে দেবে সুইগির ‘কেয়ার কর্নার’।

Date:

Share post:

করোনায় সংক্রমিত (corona patient) হয়ে বাড়িতে রয়েছেন এমন রোগীর সংখ্যা নেহাত কম নয়। দিনকে দিন এই সংখ্যা ক্রমেই বাড়ছে। এমনও অনেক রোগী আছেন যাদের দুবেলা খেতে দেওয়ার মতো কেউ নেই । তাদের কথা ভেবেই একটি নতুন উদ্যোগ নিয়ে হাজির হল সুইগি। (swiggy care corner) হোম আইসোলেশনে (home isolation)থাকলে আপনার সঙ্গী হয়ে উঠবে সুইগির ‘কেয়ার কর্নার’।

সুইগির ‘কেয়ার কর্নার’ অনলাইন খাবার ডেলিভারি সংস্থা। যারা আপনার বাড়িতে পৌঁছে দেবে ঘরোয়া খাবার, ওষুধ, এমনকী রান্নাঘরের প্রয়োজনীয় সামগ্রীও। সুইগি অ্যাপের সুইগি জিনি (Swiggy Genie) ফিচারটিতে এই পরিষেবা অবশ্য এমনিতে সারাবছই চালু। কিন্তু দেশজুড়ে বাড়তে থাকা কোভিড সংক্রমণের কথা মাথায় রেখে শুধুমাত্র এই সময়ের জন্যই ‘কেয়ার কর্নার’ অপশনটি এনেছে সুইগি।

কেয়ার কর্নারের অপশনে গেলে পৌঁছে যাবেন সুইগি জিনিতে। এখানে নির্দিষ্ট ডেলিভারি চার্জ নিয়ে সুইগির প্রতিনিধি আপনাকে নানা পরিষেবা দেবেন। বাড়ি বসেই প্রোটিন-ভিটামিন জাতীয় খাবার, শাক-সবজি, ওষুধপত্র আনিয়ে নিতে পারবেন অনায়াসে। যাঁরা করোনা আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন কিংবা বাইরে গিয়ে খাবার আনার কেউ নেই, তাঁদের জন্য এটি অত্যন্ত উপকারী। যাবতীয় কোভিডবিধি মেনেই আপনার ঠিকানায় জিনিসপত্র পাঠিয়ে দেওয়া হবে। ফলে করোনা কালে বাড়ির বাইরে বেরনোর প্রয়োজন হবে না। অ্যাপের হোম পেজেই পাবেন কেয়ার কর্নার অপশনটি। ডেলিভারির আগে কার্ডে কিংবা পরে নগদেও টাকা মিটিয়ে দিতে পারেন ।

Advt

Related articles

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...