Saturday, May 30, 2026

ভোট দেননি মুসলিমরা, রাগে সংখ্যালঘু সেল তুলে দিল বিজেপি

Date:

Share post:

সংখ্যালঘু এলাকাগুলিতে অত্যন্ত খারাপ ফল করেছে গেরুয়া শিবির। পরিস্থিতি এমন যে বহু জায়গায় জামানত বাজেয়াপ্ত হয়েছে। এহেন অবস্থায় ক্ষুব্ধ বিজেপি এবার অসমে সংখ্যালঘু সেলটাই(minority cell) তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল। বৃহস্পতিবার অসমের বিজেপি সভাপতি রঞ্জিত দাশ(Ranjit Das) দলের এই সিদ্ধান্তের কথা সংবাদমাধ্যমের কাছে জানিয়ে দেন।

আরও পড়ুন:‘বর্গী ধান খেয়েছে, খাজনা দিচ্ছে কর্মীরা’, গেরুয়া নেতাদের তোপ অভিনেত্রী রূপা ভট্টাচার্যর

গত ২ মে অসমে নির্বাচনী ফল প্রকাশের পর দেখা গিয়েছে যে সমস্ত অঞ্চলে সংখ্যালঘু সেলে ২০ জন সদস্য নিয়ে বুথ কমিটি করেছিল বিজেপি(BJP)। সেই সমস্ত অঞ্চলে ২০টি করেও ভোট মেলেনি গেরুয়া শিবিরে। বহু জায়গায় জামানত বাজেয়াপ্ত হয়েছে। এরপরই দলের রাজ্য কমিটি তরফে সিদ্ধান্ত নেওয়া হয় অসমে বহুৎ জেলা ও দায়রা জজ কোট থেকে দলের সংখ্যালঘু সেল ভেঙে দেওয়া হবে। প্রসঙ্গত, দ্বিতীয়বারের জন্য জোটকে সঙ্গী করে অসমে ক্ষমতায় এসেছে বিজেপি ১২৬ আসনের মধ্যে জোটের প্রাপ্ত আসন ৭৫। এর মধ্যে বিজেপি পেয়েছে ৬০ টি আসন। তবে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠলেও যে সমস্ত সংখ্যালঘু এলাকায় বিজেপি প্রার্থী দিয়েছিল সেখানে রীতিমতো অপদস্ত হতে হয় বিজেপিকে। বহু জায়গায় জামানত বাজেয়াপ্ত হয়। ২০১৬ সালের নির্বাচনে অসমের সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিজেপি একটি আসনে জয় পেয়েছিল। এবার সেটিও হাতছাড়া হয়। এরপরই রাজ্যের সংখ্যালঘু সেল ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয় নেতৃত্ব। আগামী দিনে এই সেল ফের চালু করা হবে কিনা এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন অসম রাজ্যের বিজেপি সভাপতি রঞ্জিত দাশ।

Advt

Related articles

শিক্ষাঙ্গনেই ফিরতে চাই! অন্নপূর্ণা যোজনার কাজে নারাজ বিএলও-রা

অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Vander) প্রকল্পে কাজ করতে নারাজ বসিরহাটের (Basirhat)বহু বিএলও। হোয়াটসঅ্যাপে মেসেজ করে তাঁদের বিডিও অফিসে ডাকা...

জন্ম নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে সরকার: মুখ্যমন্ত্রীকে অনুরোধ শমীকের

দেশের উন্নয়নে জনসংখ্যা নিয়ন্ত্রণ যে বড় ভূমিকা নেয়, এবার সেই কথাই নতুন সরকারের স্বাস্থ্য দফতরের অনুষ্ঠানে মনে করিয়ে...

অরূপ রায়কে কালিমালিপ্ত করার চেষ্টা! মিথ্যা অভিযোগ আনতে গিয়ে ব্যাকফুটে গেরুয়া শিবির

ইদ উপলক্ষে রাজ্য সরকারের পাঠানো বিভিন্ন উপহার সামগ্রী এলাকাবাসীদের মধ্যে বিতরণ না হওয়ায় জেলাশাসকের দফতরের গুদামে ফেরত পাঠাচ্ছিলেন...

সোনারপুরে চোখে আঘাত অভিষেকের: নেত্রীর নির্দেশে ভর্তি হাসপাতালে

সোনারপুরে নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে হামলার মুখে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...