Tuesday, June 2, 2026

ঐতিহাসিক সিদ্ধান্ত, প্রতিরক্ষা মন্ত্রকের আনুষ্ঠানিক সচিব পদে এবার সামরিক কর্তারা

Date:

Share post:

ভারতীয় সেনাবাহিনীতে(Indian army) এক যুগান্তকারী পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। এতদিন ভারতের তিন সেনার (স্থল, নৌ, বায়ু) শীর্ষ কর্তারা দেশের বিভিন্ন মন্ত্রকের দায়িত্বে সামলালেও আনুষ্ঠানিকভাবে কখনো এদের নিয়োগ করা হয়নি। এবার প্রতিরক্ষা মন্ত্রকের(defence ministry) অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ করা হতে চলেছে সেনা কর্তাদের। গত সোমবার প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদীর(Narendra Modi) নেতৃত্বে মন্ত্রিসভার নিয়োগ কমিটির বৈঠক হয়। সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

গত সোমবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওই বৈঠকে উপস্থিত ছিলেন, তিনি সেনাবাহিনীর কর্তাব্যক্তিরা। পাশাপাশি উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরীকে মিলিটারি বিষয়ক দপ্তরের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ করা হবে। এছাড়াও মেজর জেনারেল কে নারায়ণন, রেয়ার অ্যাডমিরাল কপিল মোহন ধীর, এয়ার ভাইস মার্শাল হরদীপ বৈন্সকে মিলিটারি বিষয়ক দফতরের যুগ্ম-সচিব হিসেবে নিয়োগ করা হচ্ছে। ২০২০ সাল থেকে সেনাবাহিনীর কর্তাব্যক্তিরা এই পদ গুলির দায়িত্ব সামলালেও তাদের আনুষ্ঠানিকভাবে নিয়োগ করা হয়নি। এবার সেই আনুষ্ঠানিক নিয়োগের ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন:‘আমাদের জাত-কূল দুটোই গিয়েছে’, দল নিয়ে এবার বিদ্রোহী অশোক

সেনাবাহিনীর কর্তাদের আনুষ্ঠানিক স্বীকৃতিকে ঐতিহাসিক হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এই প্রেক্ষিতে বলা হয়েছে, এতদিন কোনো সিদ্ধান্ত নিতে গেলে অফিশিয়াল নোটিশ ছাড়া সমস্ত ফাইল নানা হাত ঘুরে তারপর সিদ্ধান্তের পর্যায়ে পৌঁছত। এখন থেকে সেনাবিহিনীর নিজস্ব আধিকারিক এই পদে নিয়োগ হওয়ায় বিষয়ের গুরুত্ব বুঝে ও দ্রুত সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। প্রসঙ্গত এর আগে কেন্দ্রীয় সরকারের তরফে চিপ অফ ডিফেন্স স্টাফ পথটি তৈরি করা হয়েছিল যার দায়িত্ব বর্তমানে সামলাচ্ছেন জেনারেল বিপিন রাওয়াত তিনিই প্রথম সচিবের মর্যাদাপ্রাপ্ত কোনও অফিসার।

Advt

Related articles

ধর্না কর্মসূচিতে আচমকা অসুস্থ কুণাল, মাথায় হাত বুলিয়ে হাওয়া করলেন মমতা

ওয়াই চ্যানেলে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Benarjee) ডাকা ধর্না কর্মসূচিতে যোগ দিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়লেন বেলেঘাটার...

ভক্তিতেই আস্থা, আইপিএল জয়ের পরই প্রেমানন্দ মহারাজের দরবারে বিরুষ্কা

আইপিএল চ্যাম্পিয়ন হয়েই বৃন্দাবন সফরে বিরাট কোহলি অনুষ্কা শর্মা(Anushka Sharma and Virat Kohli )। বৃন্দাবনে স্বামী প্রেমানন্দ মহারাজের((Premanand...

বকেয়া DA মেটাতে বড় পদক্ষেপ নবান্নের! জারি নির্দেশিকা

প্রতিশ্রুতি মত রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীদের প্রাপ্য বকেয়া মহার্ঘ ভাতা (DA) মিটিয়ে দিতে রাজ্য সরকার...

বুধবার থেকেই সূচনা ‘অন্নপূর্ণা যোজনা’র, ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

রাজ্যের নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’-র (Annapurna Vander) আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে বুধবার। এদিন দুপুর সাড়ে ১২টায়...