Wednesday, June 24, 2026

শীতলকুচিকাণ্ড: রাজ্য সরকারের চাকরি নিতে সম্মতি নিহত আনন্দ বর্মনের পরিবারের

Date:

Share post:

সদ্য সমাপ্ত বাংলার হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) চতুর্থ দিন কোচবিহারের শীতলকুচিতে (Shitalkuchui) গুলিতে নিহত আনন্দ বর্মনের (Anand Barman) পরিবার রাজ্য সরকারের দেওয়া চাকরি নিতে সম্মতি প্রকাশ করলেন। আজ, শুক্রবার জেলা তৃণমূল (TMC) কংগ্রেস সভাপতি পার্থপ্রতিম রায়ের (Parthapratim Roy) বাড়িতে সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন আনন্দ বর্মনের দাদা ও মা।

উল্লেখ্য, ওই ঘটনার পর পরিবারের পক্ষ থেকে জেলা বিজেপি (BJP) পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করে দাবি করা হয়েছিল তৃণমূল কংগ্রেস সরকারের কোনও রকম সহায়তা তারা নেবেন না। কিন্তু এখন তা গ্রহণ করতে সম্মত হয়েছে পরিবার।

এদিকে, তৃণমূল নেতা পার্থপ্রতিম রায় জানিয়েছেন, আনন্দ বর্মনের বাড়ির এলাকায় শহিদ বেদী বানানোর এবং তার জায়গা নির্বাচন করার জন্য তিনি আগামীকাল, শনিবার সেখানে যাবেন।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...