Thursday, May 14, 2026

করােনার চিকিৎসায় ১০ হাজার ভায়াল রেমডেসিভির পাঠালাে বাংলাদেশ

Date:

Share post:

করােনা অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে জরুরি ওষুধ দেওয়ার কথা আগেই জানিয়েছিল হাসিনা সরকার । সেই অনুযায়ী করােনার চিকিৎসায় ব্যবহৃত ওষুধ রেমডেসিভির পাঠালাে বাংলাদেশ। বেনাপােল স্থল সীমান্ত দিয়ে ট্রাকযােগে ১০ হাজার রেমডেসিভির এরাজ্যেও এসেছে। এদিকে পরিস্থিতি বিবেচনা করে ভারতের সঙ্গে স্থল সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানাে হতে পারে বলে জানানো হয়েছে ।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রকের সচিব(পূর্ব) মাশফি বিনতে শামস জানিয়েছেন, বাংলাদেশের জরুরি ওষুধ ও চিকিৎসা সামগ্রী দেওয়ার প্রস্তাব গ্রহণ করে ভারত জরুরি ভিত্তিতে রেমডেসিভির পাঠাতে বলেছে। সেই অনুযায়ী তা ভারতে পাঠানাে হয়েছে । এ ছাড়া ভারতের আর কী কী প্রয়ােজন, তা নিয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যােগাযােগ রাখছে।
কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হােসেন জানিয়েছেন , বাংলাদেশের দেওয়া ওষুধ বৃহস্পতিবার ভারতীয় কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয়েছে । ভারতে করােনা পরিস্থিতির কারণে ২৬ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত ভারতের সঙ্গে স্থল সীমান্ত বন্ধ ঘােষণা করে বাংলাদেশ। এ সময়ের মধ্যে ভারতে অবস্থানরত বাংলাদেশিদের ভিসার মেয়াদ শেষ হলে তারা শুধু বেনাপােল, আগরতলা ও বুড়িমারি দিয়ে দেশে ফিরতে পারবেন বলে জানানো হয়েছে ।
স্থল সীমান্ত বন্ধ হলেও সরবরাহ ব্যাবস্থা সচল রাখতে ১২টি স্থলবন্দর দিয়ে দুই দেশের পণ্য আদান-প্রদান করা হচ্ছে। এ জন্য বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে।
ভারতের ট্রাক সীমান্ত অতিক্রম করার সঙ্গে সঙ্গে ভারতীয় চালক ও তার সহকারীকে যথাযথভাবে স্যানিটাইজড করা হচ্ছে। প্রতিটি ট্রাকে চালক ও সহযােগী মিলে দুজন আসার অনুমতি দিয়েছে হাসিনা সরকার ।

Advt

Related articles

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...