Saturday, May 9, 2026

কিছু কোভিড বিধি মানলে তৃতীয় ঢেউ প্রতিহত করা সম্ভব: কেন্দ্রীয় উপদেষ্টা

Date:

Share post:

খবরটা খুব একটা সুখের না হলেও বাস্তব এটাই যে করোনার তৃতীয় ঢেউ ( third wave of coronavirus) অনিবার্য। দু’দিন আগেই এই অমোঘ সত্যটি প্রকাশ্যে ঘোষণা করেছিলেন কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক উপদেষ্টা কে বিজয়রাঘবন। শুক্রবার সেই তিনিই আবার বললেন কিছু নিয়মবিধি খুব কঠোর ভাবে মানতে পারলে করোনার তৃতীয় ঢেউ প্রতিহত করা সম্ভব। কী কী সেই কোভিড (covid rules) বিধি যা মানলে করোনা ভাইরাসের সংক্রমণ এড়ানো সম্ভব? সে সম্পর্কে এখনই স্পষ্ট করে বিশদে করে কিছু বলেননি কেন্দ্রীয় উপদেষ্টা। তবে তিনি জানিয়েছেন , যদি আমরা কঠোর পদক্ষেপ করি তা হলে সর্বত্র কোভিডের তৃতীয় ঢেউ পৌঁছতে পারবে না। তবে এটা অবশ্যই নির্ভর করবে সেই গাইডলাইন রাজ্য এবং জেলা-শহরে কতটা যথাযথ ভাবে পালন করা হচ্ছে তার উপর(proper guideline)।

মাত্র ক’দিন আগেই কেন্দ্রীয় মুখ্য বৈজ্ঞানিক উপদেষ্টা বলেছিলেন, “কোভিড-১৯ ভাইরাস যে গতিতে এগোচ্ছে তাতে করোনার তৃতীয় ঢেউয়ের আক্রমণ অনিবার্য। তবে এই ঢেউ কবে আসবে তা এখনই বলা যাচ্ছে না।” সেই সঙ্গে তিনি এও বলেন, ভারতের ডবল মিউট্যান্টের কারণেই সংক্রমণ এতটা মাত্রাছাড়া হচ্ছে। মানুষের শরীরে ঢুকে তা আরও শক্তি বাড়াচ্ছে।

Related articles

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল! ব্যাপক বদলি সিএমও-সহ ৪৬ দফতরে 

রাজ্যপাটে পালাবদলের পর থেকেই প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে নতুন সরকার। সেই রদবদলের প্রথম কোপ গিয়ে...

বেটিং নিয়ে বিসিবির বড় পদক্ষেপ, অভিযুক্তদের সাময়িক সাসপেনশনের সিদ্ধান্ত

বাংলাদেশের ক্রিকেটে ফের দুর্নীতির অভিযোগ। বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (Bangladesh Premier League) ঘিরে ম্যাচ গড়াপেটা ও অনিয়মের তদন্তে একাধিক...

প্রাণের কবিকে মনোজ্ঞ অর্ঘ্য: কালীঘাটে রবীন্দ্রজয়ন্তী পালনে তৃণমূলনেত্রী

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মদিবসে তাঁকে শ্রদ্ধা জানালেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তাঁর কালীঘাটের বাড়ির সামনেই উদযাপিত...

অভয়া-কাণ্ডের ফাইল আবার খুলতে হবে: পুত্রের কাছে দাবি মুখ্যমন্ত্রীর মা গায়ত্রী অধিকারীর

ছেলে রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর কাছে কী চান শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মা গায়ত্রী অধিকারী (Gayetri Adhikari)? শনিবার, শুভেন্দুর...