Thursday, May 14, 2026

একদিনে রাজ্যে করোনা সংক্রমণ ছাড়াল ১৯ হাজার, বাড়ল সুস্থতার হারও

Date:

Share post:

একদিনে বাংলায় রেকর্ড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় একলাফে ২০ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে রাজ্যের দৈনিক সংক্রমণ। মৃত্যুর হারও অব্যাহত। তবে বাড়ল সুস্থতার হারও।

শুক্রবার প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে দেখা যাচ্ছে, শেষ ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন ১৯,২১৬ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৯,৫৪,২৮২ জন।  শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা মুক্ত হয়েছেন ১৭,৭৮০ জন। এখনও পর্যন্ত করোনাজয়ীর সংখ্যা ৮,১৮,১০৮ জন। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১২ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১২,০৭৬ জনের। রাজ্যে সুস্থতার হার ৮৫ শতাংশ।  যদিও অতি সামান্য স্বস্তি দিয়েছেন নমুনা পরীক্ষার বৃদ্ধি পাওয়া হার। গত কয়েকদিন যাবৎ দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যা ৬০-৬১ হাজারের মধ্যে ঘোরাফেরা করলেও আজ তা বেড়ে প্রায় সাড়ে ৬৪ হাজার হয়ে গিয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৬৪ হাজার ৫৫১ টি নমুনা পরীক্ষা হয়েছে।

দৈনিক সংক্রমণের নিরিখ শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় একদিনে আক্রান্ত ৩,৯৫৭ জন। মৃত্যু হয়েছে ৩৩ জনের। শেষ ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ৩,৯১৫ জন। মৃত্যু হয়েছে ২৮ জনের।

আরও পড়ুন- বিজেপি কর্মী খুনের ভিডিও আদতে ব্রাজিলের! সতর্ক হওয়ার অনুরোধ আইটি সেলকে

Advt

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...