Friday, April 3, 2026

বেসরকারি হাসপাতালেও বিনামূল্যে করোনা চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রী স্ট্যালিনের

Date:

Share post:

তামিলনাড়ুতে (tamilnadu) সরকার গঠনের পরই কোভিড (covid) মোকাবিলায় বড় পদক্ষেপ করলেন ডিএমকে সরকারের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন (m k stalin)। অতিমারি পরিস্থিতিতে রাজ্যবাসীকে আর্থিক চাপমুক্ত করতে তিনি ঘোষণা করেছেন, সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালেও করোনা রোগীর চিকিৎসার খরচের টাকা দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা প্রকল্পের অর্থ থেকেই এই কাজ করা হবে। কোভিড আবহে রাজ্যের নির্বাচনী প্রচারে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়িত করতে একাধিক ঘোষণা করেন তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী। তিনি জানান, কোভিড পরিস্থিতিতে রাজ্যের জনসাধারণকে চার হাজার টাকার আর্থিক সাহায্য দেবে সরকার। মে মাসেই প্রথম কিস্তিতে দু’হাজার টাকা দেওয়া হবে ২ কোটি ৭ লক্ষ ৬৭ হাজার রেশন কার্ডহোল্ডারকে। এজন্য সরকারের খরচ হবে প্রায় ৪ হাজার ১৫৩ কোটি টাকা।

আরও পড়ুন-‘দেশে করোনার তৃতীয় ঢেউ নাও আসতে পারে’, কেন্দ্রের শীর্ষ বিজ্ঞান উপদেষ্টার বার্তা

এ ছাড়া দুধের দাম কমানো এবং মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাত্রার ঘোষণাও করেন স্ট্যালিন। অতিমারি পরিস্থিতিতে রাজ্যবাসী যাতে নামমাত্র খরচে দুধ কিনতে পারেন সেই লক্ষ্যে সরকারি দুগ্ধ শিল্পের সংস্থা ‘আভিন’-কে লিটার প্রতি দুধের দাম ৩ টাকা কমানোর নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এছাড়া রাজ্য পরিবহণ সংস্থাকে ১২০০ কোটি টাকা দেওয়া হচ্ছে সরকারি বাসে মহিলাদের বিনা ভাড়ায় যাতায়াতের প্রকল্প চালুর জন্য।

Advt

 

Related articles

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...