Wednesday, June 24, 2026

বৃষ্টি চলছেই উত্তরবঙ্গে, মেঘের আড়ালে পাহাড়-সমতল

Date:

Share post:

মেঘবৃষ্টির আড়ালে চলে গিয়েছে বৈশাখের দাবদাহের ছবি। শনিবার সকাল থেকে মাঝেমধ্যেই বৃষ্টি হচ্ছে দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। তাপমাত্রাও নেমে গিয়েছে অনেকটাই। এক সপ্তাহ আগে প্রবল দাবদাহের কারণে তাপমাত্রা প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে গিয়েছিল। সেটাই এখন ২৫-২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘুরছে।

কেন্দ্রীয় আবহাওয়া মন্ত্রকের সিকিমের অধিকর্তা গোপীনাথ রাহা জানান, পশ্চিমী বাতাসের একটা প্রভাব রয়েছে। তার উপরে বঙ্গোপসাগরের জলীয় বাষ্প দক্ষিণী হাওয়ায় বয়ে আসায় একটা নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। ফলে, আরও অন্তত দুদিন মানে সোমবার অবধি মাঝেমধ্যেই উত্তরবঙ্গের পাহাড় ও সমতলের নানা এলাকায় ঝড়বৃষ্টি হবে বলে আভাস দিয়েছেন তিনি।

আরও পড়ুন-একদিনে করোনায় রেকর্ড সংখ্যক মৃত্যু দেশে, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ লক্ষ ১ হাজার ৭৮ জন

করোনা সংক্রমণ রুখতে দিনের অধিকাংশ সময় রাস্তাঘাট ফাঁকা থাকছে। সকালে ১০টা অবধি হাট-বাজার, দোকানপাট খোলা থাকে। বিকেলে ৫ টা থেকে ৭টা। সেই সময়েও বৃষ্টির কারণে ব্যবসা তেমন হচ্ছে না বলে বিক্রেতাদের অনেকেই জানিয়েছেন।

তবে রোজই কয়েক পশলা বৃষ্টি হওয়ায় চা বাগানে স্বস্তির আবহাওয়া। এ সময়ে ঠা ঠা রোদে চা বাগানে বাড়তি জল দেওয়ার প্রয়োজন পড়ে রোজই। কদিন ধরে রোজই কয়েক পশলা বৃষ্টি হওয়ায় চা বাগান মহলে স্বস্তি দেখা যাচ্ছে। পাহাড়ে এমনিতেই পর্যটক নেই। তার উপরে বৃষ্টি হওয়ায় জনজীবন প্রায় স্তব্ধ হয়ে গিয়েছে।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...