Wednesday, May 13, 2026

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ খেলার আগে ১৮ দিনের কোয়ারেন্টাইন কোহলিদের

Date:

Share post:

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ( World test championsh) খেলার আগে ১৮ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে ভারতীয় দলকে( india team)। এদিন এমনটাই জানালেন বিসিসিআইয়ের (bcci)এক কর্তা। ইংল‍্যান্ডে উড়ে যাওয়ার আগে দেশে ৮ দিন, এবং ইংল‍্যান্ডে পৌঁছে ১০ দিন কোয়ারেন্টাইনে থাকবেন বিরাট কোহলি( virat kohli), রোহিত শর্মা( rohit sharma) , অজিঙ্কে রাহানেরা( ajinkya rahane)।

এদিন এক বোর্ড কর্তা বলেন, “ভারতে ৮ দিনের কোয়ারেন্টাইনে  থাকবে ভারতীয় দল। সেই সময় অনুশীলন করার সুযোগ না পেলেও, ইংল্যান্ডে ১০ দিনের কোয়ারেনটাইনে থাকার সময় ক্রিকেটাররা বলয়ের মধ্যে থাকা মাঠে অনুশীলন করতে পারবে। যেহেতু বিশেষ বিমানে ওরা ভারত থেকে ইংল্যান্ড যাবে, তাই অনুশীলন করতে অসুবিধা হবে না।”

বিসিসিআই সূত্রে খবর ২৫ মে ভারতীয় দলের ক্রিকেটাররা মুম্বইয়ের একটি হোটেলে কোয়ারেন্টাইনে চলে যাবে। ৮ দিনের এই কোয়ারেন্টাইনে একাধিক বার করোনা পরীক্ষা করা হবে ক্রিকেটারদের। এরপর ১ জুন ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন তারা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষ হলেই ৪ আগস্ট থেকে ইংল‍্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামবে ভারতীয় দল।  তবে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ শেষ এবং ইংল‍্যান্ড টেস্ট সিরিজের মাঝে ১ মাস ১৩ দিন ব‍্যবধান থাকবে। তাই ক্রিকেটারদের সঙ্গে তাঁদের পরিবারকে থাকার অনুমতি দিয়েছে বিসিসিআই।

এই নিয়ে বোর্ড কর্তা জানান, “বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের মধ্যে এক মাসের বেশি বিরতি হলেও ক্রিকেটাররা হোটেলের বাইরে যেতে পারবেন না। তাই ওদের পরিবারকে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হল।”

আরও পড়ুন:করোনায় আক্রান্ত প্রসিদ্ধ কৃষ্ণা

Advt

Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...