Wednesday, May 13, 2026

অভিনব মাস্ক বানিয়ে গুগলের সেরা দশের তালিকায় বাংলার দিগন্তিকা

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউয়ে যখন বেসামাল গোটা দেশ, তখন ভাইরাস সংক্রমণের থাকে বাঁচার নতুন পথ দেখাল বছর ১৭এর দিগন্তিকা বসু। গড়পড়তা মাস্কের তুলনায় খানিকটা আলাদা ডিজাইনে দিগন্তিকা তৈরি করেছে একটি মাস্ক। বায়ুবাহিত ধুলিকণা ও ভাইরাস মারতে সক্ষম এই মাস্ক। আবার ইনহেলারেরও কাজ করবে এই অভিনব মাস্ক। দিগন্তিকার এই কীর্তিকে স্বীকৃতি দিয়েছে গুগুল। ‘অনুপ্রেরণামূলক ডিজাইন’ বিভাগের সেরা দশে স্থান করে নিল বর্ধমানের কন্যা।
গত বছর লকডাউনের সময় ডিটরেন্ট ইনহেলার মাস্ক তৈরি করেছিল একাদশ শ্রেণির ছাত্রী দিগন্তিকা। দেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ইনোভেশন ফাউন্ডেশন (NIF)-এর একটি প্রতিযোগিতায় তাঁর তৈরি মাস্ক যথেষ্ট সাড়া ফেলেছিল। সহজে , খুবই কম খরচে এই মাস্ক তৈরি করেছে সে। এই মাস্ক করোনা মোকাবিলায় সাহায্য করবে বলেই বিশেষজ্ঞদের ধারণা। মুম্বইয়ের মিউজিয়াম অব ডিজাইন এক্সলেন্সের সাহায্যে এই মাস্ক তৈরি করেছে দিগন্তিকা। ইতিমধ্যেই তাঁর তৈরি মাস্কের বিষয়ে তাঁকে অভিনন্দন জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ভারতে যাতে এই মাস্ক দ্রুত নিয়ে আসা যায় তাঁর চেষ্টাও চলছে।
ইতিমধ্যে ১১টি উদ্ভাবনের জন্য এই বয়সেই পরিচিতি লাভ করেছে সে। দিগন্তিকা জানিয়েছে, , মাস্কটির প্রোটোটাইপ তৈরি করতে সাত থেকে আটদিন টানা লেগেছিল এই মাস্কের দুটো কাজ। এক, ভাইরাস ধ্বংস করা । দুই, বাতাসের ধুলোবালি, জীবাণু পরিশোধন করে বিশুদ্ধ অক্সিজেন শরীরে ঢোকানো। পাশাপাশি সে আরও জানায়, ‘‘আমার খুব ভাল লাগছে এটা জানতে পেরে যে আমার তৈরি ভাইরাস প্রতিরোধক মাস্ককে গুগ্‌ল আর্টস অ্যান্ড কালচার বিশ্বের সেরা ১০টি অনুপ্রেরণামূলক ডিজাইনের মধ্যে স্থান দিয়েছে।”

Advt

Related articles

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...