Thursday, May 14, 2026

করোনা আতঙ্ক! বিজেপি নেতার মৃতদেহ সৎকারে সাড়া দিল না দল, এগিয়ে এল তৃণমূল কর্মীরা

Date:

Share post:

রাজ্যে মিটেছে ভোটপর্ব। ফলপ্রকাশের পরই মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, রাজ্যে কোনওরকম হিংসাত্মক ঘটনা যেন না ঘটে। তবুও হিংসা থেমে থাকেনি। তবে এরই মাঝে রাজনৈতিক সম্প্রীতির নজির তৈরি করল বাংলা।
কেতুগ্রামে হৃদযন্ত্র বিকল হয়ে শুক্রবার দুপুর ১টা নাগাদ নিজের বাড়িতেই মারা যান বিজেপির বুথ সভাপতি অনুপ বন্দ্যোপাধ্যায়। কিন্তু করোনা আতঙ্কের জেরে মৃত অনুপের সৎকারের কাজে এগিয়ে আসেনি গেরুয়া শিবিরের কেউই। রাতভর বাড়িতেই পড়ে থাকে কেতুগ্রামের চাকটা গ্রামের বিজেপির বুথ সভাপতির দেহ। শনিবার সকালে আনখোনা পঞ্চায়েত প্রধানের স্বামী বুদুন শেখের কাছে এই মর্মান্তিক খবর আসতেই শুরু হয় কাজ। রাজনৈতিক বিভেদ ভুলে সাহায্যের জন্য এগিয়ে আসেন এলাকার তৃণমূলের কর্মীরা। বিরোধী নেতার মৃতদেহ কাঁধে করে শ্মশানে নিয়ে দাহ করেন তাঁরা।
মৃত নেতার স্ত্রী জানান, ‘আমার স্বামীর করোনা হয়নি। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন তিনি। সেই কারণেই মৃত্যু হয়েছে। কিন্তু বিজেপি কর্মীদের জানানো হলেও তাঁরা আসেননি। তৃণমূলের ছেলেরাই কাজ সম্পন্ন করল।’ কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শেখ শাহনওয়াজের কথায়,’ তৃণমূল কর্মীরা যে কতটা মানবিক, এর থেকেই তাঁর প্রমাণ পাওয়া যায়।’

Advt

Related articles

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...

বিধানসভায় স্পিকার পদপ্রার্থী বিজেপির রথীন্দ্র, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিধায়কের 

বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের পর এবার পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার (New Speaker of West Bengal Assembly) হিসেবে বিজেপির পরিষদীয়...