Tuesday, June 23, 2026

অক্সিজেন সরবরাহ বৃদ্ধি, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম কর মুক্ত হোক, প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

করোনা পরিস্থিতিতে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি এবং প্রয়োজনীয় চিকিৎসা সংক্রান্ত সরঞ্জামের উপর কর মুক্ত করার দাবি তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফের চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী লিখেছেন, করোনা পরিস্থিতি সামলাতে অক্সিজেন ও ওষুধ সাধারণ মানুষ দ্রুত হাতে পান, সেই চেষ্টা করা হচ্ছে। অনেক বেসরকারি, স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্যে অনেকে ঠিক সময়ে অক্সিজেন পাচ্ছেন। চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম ও অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে কোভিড চিকিৎসায় আরও বিভিন্ন সরঞ্জাম আরও প্রয়োজন। বিদেশ থেকে বিভিন্ন সংগঠন, সংস্থা সেগুলো পাঠাতে চায়। কিন্তু সেক্ষেত্রে একটা বড় অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে, কেন্দ্রীয় সরকারের কাস্টমস ডিউটি ও আইজিএসটি অর্থাৎ ইন্টিগ্রেটেড জিএসটি। সেই কর যাতে মুক্ত করা হয়, তার দাবি জানিয়ে মোদিকে চিঠি জানিয়েছেন মমতা।

আরও পড়ুন- অসমের নয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা, ইস্তফা দিলেন প্রাক্তন সোনোয়াল

মমতা উল্লেখ করেছেন, চাহিদা ও সরবরাহের মধ্যে ব্যাপক ফারাক রয়েছে রাজ্যে। মুখ্যমন্ত্রী বলেছেন, সব পক্ষ থেকেই কোভিডের প্রয়োজনীয় সামগ্রীর উপর কর মুক্ত করার দাবি তোলা হয়েছে। কিন্তু রাজ্য সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে না। কারণ, এটা পুরোটাই কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। মোদির কাছে মমতার আবেদন, ‘কোভিডের জন্য যে চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম প্রয়োজন সেগুলিতে কর ছাড় দেওয়া হোক। পাশাপাশি উপরে উল্লিখিত জীবনদায়ী ওষুধ ও সরঞ্জামের সরবরাহের বিষয়েও নির্দিষ্ট সীমা তুলে দেওয়া হোক, যাতে রাজ্যে কোনও কিছুর ঘাটতি না থাকে’।

উল্লেখ্য, গত শুক্রবার পশ্চিমবঙ্গে বেশি পরিমাণ অক্সিজেন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন মমতা। সেই চিঠির উল্লেখ করে উত্তর দেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।

Advt

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...