Wednesday, June 24, 2026

স্থগিত এএফসি কাপের গ্রুপ লিগের ম‍্যাচ

Date:

Share post:

করোনার( corona) কারণে স্থগিত এএফসি কাপের( afc cup) গ্রুপ লিগের ম‍্যাচ। ১১ তারিখ থেকে মালদ্বীপে এএফসি কাপের গ্রুপ লিগের ম‍্যাচ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বাগান ফুটবলারদের করোনা আক্রান্ত হওয়ায় এবং বেঙ্গালুরু এফসি মালদ্বীপে গিয়ে জৈব সুরক্ষা বলয়ের নিয়ম ভঙ্গ করায়, টুর্নামেন্ট বন্ধ করার  সিদ্ধান্ত নিল মালদ্বীপ ফুটবল অ‍্যাসোসিয়েশন। কবে এএফসি কাপের ম‍্যাচ কবে করা হবে, তা জানান হয়নি।

সূত্রের খবর ইতিমধ্যেই গ্রুপ ডি’র তিন দল,এবং প্লে অফের দুই ক্লাবকে চিঠি পাঠিয়েছে মালদ্বীপ ফুটবল অ‍্যাসোসিয়েশন। সেখানে বলা হয়েছে আপাতত এএফসি কাপের গ্রুপ পর্বের ম‍্যাচ বাতিল করা হচ্ছে।

সূত্রের খবর বেঙ্গালুরু এফসি জৈব সুরক্ষা বলয়ের নিয়ম ভঙ্গ করার মালদ্বীপ ফুটবল অ‍্যাসোসিয়েশন এএফসিকে প্লে-অফের ম‍্যাচ বাতিল করার জন‍্য  চিঠি পাঠায়।

এদিকে শনিবার রাতে বাগানের দুই ফুটবলারসহ দুই সার্পোটস্টাফ করোনায় আক্রান্ত হন। তারওপর বিদেশে লকডাউন থাকায় বিদেশি প্লেয়াররা অনেকেই এএফসি কাপ খেলতে আসতে পারছিলেন না।  এই পরিস্থিতিতে এটিকে মোহনবাগানের এএফসি কাপ খেলতে যাওয়া সমস্যায় হয়ে দাঁড়িয়েছিল। এএফসি কাপ না খেলার জন‍্য এএফসিকে চিঠি পাঠান বাগান কর্তারা। তবে রবিবার অনির্দিষ্ট কালের জন্য এএফসি কাপ স্থগিত হয়ে যাওয়ায়, স্বস্তিতে সবুজ-মেরুন কর্তারা।

আরও পড়ুন:পঁচিশে বৈশাখ: রবি-স্মরণে টুইট মোদি-মমতার

 

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...