Wednesday, June 3, 2026

কমলদাকে জোরে কথা বলতে দেখিনি, কুণাল ঘোষের কলম

Date:

Share post:

বর্ষীয়ান সাংবাদিক কমল ভট্টাচার্য করোনায় প্রয়াত। প্রণাম কমলদা।

দিনকয়েক আগেই ফোন।
আমার ভাষণ এবং টিভির বক্তব্য ভালো লাগছে। নিজে ফোন করে বললেন। আরও কিছু মতামত দিলেন। ঠিক হল ভোটের পরেই দেখা হবে।

আজ সৃষ্টি টিভির কর্ণধার অশোক আগরওয়ালের ফোন: ” সকালে কমলদা ফোন করেছিলেন। বললেন খুব শ্বাসকষ্ট হচ্ছে। ভর্তি করিয়ে দিন। সেই ব্যবস্থা করে ফোন করলাম, কেউ ধরলেন না। ছেলেকে পাঠালাম কমলদার বাড়িতে। গিয়ে জানা গেল সব শেষ।”

এই খবরের প্রতিক্রিয়া কী হতে পারে?
কয়েকদিন অবিরাম চলছে এই ভর্তি, অক্সিজেন, ভ্যাকসিন ইত্যাদি নিয়ে ফোন, ছুটে আসা, পাঠানো, যাওয়া, অনুরোধ।
পরের পর দুঃসংবাদ।
এবার কমলদা। এভাবে।

যুগান্তরে ছিলেন। তারপর প্রতিদিন। দীর্ঘকাল দিল্লি। তারপর কলকাতা। 1996 13 দিনের সালে বাজপেয়ী সরকারের পতন ও জ্যোতি বসু কেন্দ্রিক পর্ব- দিল্লিতে কমলদা ব্যুরো চিফ। সঙ্গে অঞ্জন আর কলকাতা থেকে যাওয়া আমি। সেসব দিন অতীব বর্ণময়।

পরে কমলদা কলকাতায় দায়িত্বে। একসঙ্গে কাজ, সহমত, ভিন্নমত। কিন্তু সুসসম্পর্ক চিরকাল। বৌদি মাটির মানুষ। কন্যা শ্রীলেখা সম্ভবত লন্ডনে।

কমলদাকে একবার দাঁড় করানো হল প্রেস ক্লাবের ভোটে। তিনি নারাজ। আমাদের হুজুগ। বড় কাগজের প্রার্থীকে উড়িয়ে দিয়ে বিপুল জয় কমলদার।

মানুষটাকে কখনও জোরে কথা বলতে দেখিনি।

এখনও কোনো মিডিয়াতে কাজের মধ্যেই ছিলেন কমলদা।

কদিন আগেই ফোন-” কমলদা বলছি”;
আর আজ এইভাবে চলে যাওয়া, just নেওয়া যাচ্ছে না।

আরও পড়ুন:বাড়ছে করোনার প্রকোপ, ১৭ মে পর্যন্ত লকডাউন বাড়ল দিল্লি ও উত্তরপ্রদেশে

Advt

Related articles

বিধানসভার নৌশাদ আলি কক্ষে ‘বিদ্রোহী’ তৃণমূল বিধায়কদের মিটিং শুরু

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হবেন কে, বাংলার রাজনৈতিক মহলের নজর এখন বিধানসভা চত্বরে। তৃণমূল কংগ্রেসের দুই তৃতীয়াংশ বিধায়করা...

তোলাবাজির অভিযোগে কলকাতায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর অরিজিৎ 

মধ্যরাতে গ্রেফতার কলকাতা পুরসভার (KMC) ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর (Arijit Das Thakur)। ভোটের ফলাফলের পর...

৮ জুন দিল্লিতে ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দেবেন মমতা-অভিষেক

আগামী ৮ জুন সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা...

দফতর বন্টন নিয়ে আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক

রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্ব আগেই শেষ হয়েছে, এবার পালা দফতর বন্টনের। বুধবার সকাল সাড়ে...