Tuesday, June 23, 2026

বাড়ছে করোনার প্রকোপ, ১৭ মে পর্যন্ত লকডাউন বাড়ল দিল্লি ও উত্তরপ্রদেশে

Date:

Share post:

করোনা পরিস্থিতি(coronavirus situation) ক্রমশ ভয়াবহ আকার নিয়েছে গোটা দেশে। ভয়াবহ এই অবস্থা সামাল দিতে দিল্লি উত্তরপ্রদেশের মতো একাধিক রাজ্যে লকডাউন(lockdown) জারি হয়েছিল আগেই, এবার সেই লকডাউনের মেয়াদ আরও বাড়ালেন অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal) ও যোগী আদিত্যনাথ(Yogi Adityanath)। রবিবার ঘোষণা করে দেওয়া হয়েছে ১৭ মে পর্যন্ত লকডাউন জারি থাকবে উত্তর প্রদেশ ও দিল্লিতে। পাশাপাশি এই লকডাউনে দিল্লির মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে বলেও জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। এ প্রসঙ্গে কেজরিওয়াল বলেন, “দিল্লিতে সংক্রমণের হার কমেছে। তবুও ঢিলেমি দিতে পারছি না। আমাদের লকডাউনের মেয়াদ বাড়াতেই হবে”।

দিল্লি পাশাপাশি উত্তরপ্রদেশ সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে ১৭ মে পর্যন্ত নতুন করে লাগু হওয়া লকডাউনে ছাড় থাকছে অত্যাবশ্যক ও চিকিৎসা সংক্রান্ত পরিষেবায়। সমস্ত দোকানপাট, ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বন্ধ থাকবে বেসরকারি  ও সরকারি অফিস। বিয়ের অনুষ্ঠানে সর্বধিক ১০০ জন ও বন্ধ এলাকায় সর্বাধিক ৫০ জন থাকতে পারবে। শেষকৃত্যে ২০ জনের বেশি থাকতে পারবে না। রেস্তোরাঁ, বার, স্পোর্টস কমপ্লেক্স, জিম বন্ধই থাকবে। স্কুল ও কলেজের মতো শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ থাকবে।

আরও পড়ুন:দুবরাজপুরে তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার ১২ জন বিজেপি কর্মী

লকডাউনের মেয়াদ বৃদ্ধি প্রসঙ্গে রবিবার এক বিবৃতিতে কেজরিওয়াল বলেন, ‘‘দিল্লিতে সংক্রমণের হার ৩৫ শতাংশ থেকে ২৩ শতাংশ নেমে এসেছে। তবে চিকিৎসকরা বলছেন যে এটিও খুব বেশি।’’ তিনি আরও যোগ করেন, ‘‘আমাদের স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো উন্নত করতে লকডাউনের সময়কে কাজে লাগিয়েছি। দিল্লির মূল সমস্যা ছিল অক্সিজেনের ঘাটতি। কেন্দ্রের সাহায্যে এখন অবস্থা আরও উন্নত হয়েছে।’’

Advt

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...