Tuesday, June 23, 2026

ভোটপর্ব মিটতেই বামনগোলা পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে

Date:

Share post:

বিধানসভা ভোট মিটতেই মালদহের বামনগোলা পঞ্চায়েত সমিতির দখল নিল তৃণমূল। ফলে গেরুয়া শিবিরের ৪ সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় বামনগোলা পঞ্চায়েত সমিতিতে সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল। তৃণমূলের মালদহ জেলার কো-অর্ডিনেটর হেমন্ত শর্মা বলেন, “বিধানসভা নির্বাচনের পর বিভিন্ন জায়গায় বিজেপি-তে ভাঙন দেখা দিয়েছে। বামনগোলা পঞ্চায়েত সমিতির ৪ জন সদস্য তৃণমূলে যোগ দিয়েছেন। স্বাভাবিক ভাবেই এখন আমরা সংখ্যাগরিষ্ঠ। ২টো পঞ্চায়েত সমিতির বর্তমান সভাপতির বিরুদ্ধে অনাস্থা ডাকা হবে।”
প্রসঙ্গত, ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের পর মালদহ জেলার বামনগোলা সহ আরও ২টি পঞ্চায়েত সমিতি দখল করে পদ্মশিবির। বামনগোলা পঞ্চায়েত সমিতির ১৮টি আসনের মধ্যে ১০টিই দখল করেছিল বিজেপি। মাত্র ৮টি ছিল তৃণমূলের দখলে। রাজ্যে বিধানসভার নির্বাচন প্রক্রিয়া শেষ হতেই গেরুয়া শিবিরের ১০ সদস্যের মধ্যে ৪ জন নাম লেখান তৃণমূলে। ফলে এই মূহূর্তে ওই ৪ পঞ্চায়েত সমিতিতে ১২টি আসনই তৃণমূলের দখলে চলে যায়। ফলে বামনগোলায় রাজ্যের শাসকদল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেল।
যদিও এপ্রসঙ্গে বিজেপির পালটা দাবি, রাজ্যে দলবদলের পালা চলছে। ভয় দেখিয়ে, হুমকি দিয়ে তাঁদের নেতাদের শাসকদলে টানা হচ্ছে। মালদহ জেলাও তার ব্যতিক্রম নয়।

Advt

Related articles

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...