Thursday, February 26, 2026

লকডাউনে না-মানুষদের সাহায্যে ৬০ লক্ষ টাকা বরাদ্দ ওড়িশা সরকারের

Date:

Share post:

মানবিক ওড়িশা সরকার। করোনাভাইরাসের বাড়বাড়ন্তের জন্য ওড়িশায় বিভিন্ন অংশে চলছে লকডাউন। এই সময় পথকুকুর সহ অন্যান্য প্রাণীদের খাওয়ানোর জন্য ৬০ লক্ষ টাকা মঞ্জুর করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। তিনি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই অর্থ দান করছেন। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। দৈনিক মৃত্যু হচ্ছে ৪ হাজারের বেশি। এই পরিস্থিতিতে পথকুকুরসহ অন্যান্য প্রাণীরা মানুষের ওপরেই নির্ভরশীল। অনেক সময় তারাও না খেতে পেয়ে মারা যাচ্ছে। তার মাঝেই এমন উদ্যোগকে কুর্নিশ জানাচ্ছে দেশবাসী।

কোভিডের কারণে কড়া বিধি নিষেধ জারি হয়েছে ওড়িশার ৫ মেট্রোপলিটন কর্পোরেশন, ৪৮ পুরসভা এবং আরও ৬১টি এলাকায়। ওড়িশা সরকার সূত্রে খবর, ভুবনেশ্বর, কটক, সম্বলপুর, রাউরকেল্লা এবং ব্রহ্মপুরের মতো মেট্রোপলিটন শহরে দৈনিক ২০ হাজার টাকা খরচ করা হবে পথকুকুর সহ অন্যান্য প্রাণীদের খাওয়াতে। পুরসভা এলাকাগুলিতে দৈনিক ৫ হাজার টাকা মঞ্জুর করা হয়েছে। এছাড়াও ৬১টি নির্দিষ্ট এলাকার জন্য দৈনিক ২ হাজার টাকা খরচ করা হবে।

আরও পড়ুন-টিকানীতি নিয়ে বিচারব্যবস্থার হস্তক্ষেপ অবাঞ্ছিত, সুপ্রিম কোর্টে বলল কেন্দ্র

ওড়িশার পাবলিক ইনফরমেশন দফতরের কর্তারা জানিয়েছেন, ওড়িশার বিভিন্নপ্রান্তে পথকুকুর সহ অন্যান্য প্রাণীদের খাওয়ানোর জন্য মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ৬০ লক্ষ টাকা বরাদ্দ করেছেন। এই টাকায় রাস্তার প্রাণীদের খাওয়ানোর ব্যবস্থা করা হবে। যেখানে লকডাউন রয়েছে সেখানকার স্থানীয়রা এলাকার পথকুকুরদের খাওয়াতে পারবেন না। তাই বিভিন্ন এলাকার স্থানীয় স্বেচ্ছাসেবক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে এই কাজ করা হবে বলে জানানো হয়েছে।

Advt

spot_img

Related articles

খাতা দেখতে হবে গোপনেই, উত্তরপত্র সুরক্ষিত রাখতে একগুচ্ছ কড়া নির্দেশ পর্ষদের

মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষকদের জন্য একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। খাতার সুরক্ষা এবং গোপনীয়তা বজায়...

নবম শ্রেণির রেজিস্ট্রেশনে অন্তিম সুযোগ! ফের পোর্টাল খুলল পর্ষদ

যে সমস্ত পড়ুয়া গত বছর নবম শ্রেণিতে পাঠরত থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেনি, তাদের...

রাজ্যে স্থায়ী ডিজিপি নিয়োগের তোড়জোড়, নবান্নের কাছে নামের তালিকা চাইল ইউপিএসসি

দীর্ঘ টালবাহানার পর অবশেষে রাজ্যের স্থায়ী পুলিশ মহানির্দেশক বা ডিজিপি নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে। সম্প্রতি ইউনিয়ন পাবলিক...

সুপ্রিম ‘ধমকে’ পিছু হটছে NCERT! বন্ধ হল বিতর্কিত বই বিক্রি

কীভাবে অষ্টম শ্রেণির পড়ুয়াদের পাঠ্য হতে পারে বিচার ব্যবস্থার দুর্নীতি? এই প্রশ্নের উত্তরে বিচার ব্যবস্থাকে পরিকল্পিতভাবে অসম্মান করার...