Thursday, May 7, 2026

রাজ্যে ঊর্ধ্বমূখী সুস্থতার হার, দৈনিক আক্রান্ত ১৯ হাজারের গণ্ডি ছাড়ালো

Date:

Share post:

দেশজুড়ে দাপাদাপি করছে করোনা। অনান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও চোখ রাঙাচ্ছে করোনা সংক্রমণ। লাফিয়ে বাড়ছে সংক্রমণ। রবিবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪৪১ জন। শুধুমাত্র কলকাতায় আক্রান্তের সংখ্যা ৪ হাজারের কাছাকাছি। একই চিত্র উত্তর ২৪ পরগণাতেও।
তবে মৃত্যুর হার আগের তুলনায় কিছুটা কমেছে। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২৪জনের। এরমধ্যে উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৩৪ জনের, কলকাতায় মৃত্যু হয়েছে ২৮ জনের।
নতুন আক্রান্তের সংখ্যা ৩,৯৯৬ জন। তৃতীয় স্থানে উঠে এল দক্ষিণ ২৪ পরগনা। এই প্রথম একদিনে সংক্রমিত সেখানকার ১,১২০ জন। হাওড়া রয়েছে চতুর্থ স্থানে। সেখানেও একদিনে সংক্রমিত এক হাজারের বেশি।নতুন সংক্রমিতের সংখ্যা ১,০৮৪ জন। উল্লেখযোগ্যভাবে সংক্রমণ বেড়েছে নদিয়ায়। একদিনে সংক্রমিত সেখানকার ১,০০৪ জন।
পাশাপ্সহি করোনাকে পরাস্ত করে সুস্থ হয়ে ওটাহ্র সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছে ১৮ হাজার ৪৫৪ জন। রাজ্যে সুথতার হার ৮৬. ০৭ শতাংশ। সুস্থতার হার সামান্য বাড়ায় কমেছে উদ্বেগ। আংশিক লকডাউনের পাশাপাশি চলছে টিকাকরণও। তবে রাজ্যের পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আগাম সতর্কবার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advt

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...