Tuesday, May 19, 2026

মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই অসমে ‘লাভ জেহাদ’ বন্ধের হুঁশিয়ারি হিমন্ত বিশ্ব শর্মার

Date:

Share post:

দীর্ঘ টালবাহানার পর রবিবার স্পষ্ট হয়ে গিয়েছিল অসমের মুখ্যমন্ত্রী হতে চলেছেন হিমন্ত বিশ্ব শর্মা(Hemant Vishwa Sharma)। সোমবার রাজভবনে মুখ্যমন্ত্রী(chief minister) হিসেবে শপথ নেওয়ার পর বড় ঘোষণা করলেন নয়া মুখ্যমন্ত্রী। জানিয়ে দিলেন নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যে লাভ জেহাদ ও জমি জেহাদের(land jihad) বিরুদ্ধে কাজ করবে তার সরকার। তবে দেশ তথা রাজ্যজুড়ে করোনা পরিস্থিতি যখন ভয়াবহ আকার নিয়েছে, সেই সময় মূল সমস্যাকে সাইডলাইনে রেখে কট্টর হিন্দুত্বের রাস্তা ধরে লাভ জেহাদ(love jihad) নিয়ে এহেন হুঙ্কার স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে।

সোমবার রাজভবনে অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হিমন্ত বিশ্ব শর্মা জানান, আগামী মঙ্গলবার হবে অসমের বিজেপি সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠক। পাশাপাশি তিনি জানান, নির্বাচনী ইস্তেহারে বিজেপির তরফে যে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার সবটা পালন করবে সরকার। লাভ জেহাদ ও জমি জেহাদের বিরুদ্ধে রাজ্যে নতুন আইন আনার কথাও বলেন তিনি।

আরও পড়ুন:কংগ্রেস সভাপতি নির্বাচন হতে পারে ২৩ জুন, ওয়ার্কিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত

পাশাপাশি করোনা সংকট সামাল দিতে অসম সরকারের ভূমিকা কী হবে সে প্রসঙ্গে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, রাজ্যের করোনা পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। প্রতিদিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এই মুহূর্তে দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ৫ হাজারের কাছাকাছি। পরিস্থিতি সামাল দেওয়ার আমরা যথাসাধ্য চেষ্টা করব প্রথম ক্যাবিনেট বৈঠকেই এ বিষয়ে আমাদের আলোচনা হবে। উল্লেখ্য, অসমে বিজেপির জয়লাভের পর মুখ্যমন্ত্রী পদ নিয়ে দীর্ঘ টালবাহানার চলছিল এই রাজ্যে। সর্বানন্দ সোনোয়ালকে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করা হবে নাকি এই পদে আনা হবে হিমন্ত বিশ্ব শর্মাকে তা নিয়ে গত সাতদিন ধরে দীর্ঘ টালবাহানার চলে। সবশেষে হিমন্ত বিশ্ব শর্মা সীলমোহর দেয় কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। এরপর সোমবার অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি।

Advt

Related articles

মাথা নত করব না: পুরসভার নোটিশ নিয়ে সাফ জানালেন অভিষেক

কলকাতা পুরসভার তরফ থেকে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কালীঘাট রোড এবং...

ভারতে মানবাধিকার লঙ্ঘন: নরওয়েতে মোদির পথেই প্রশ্ন এড়ালো বিদেশ মন্ত্রক

সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্ব এক নম্বর দেশ নরওয়ে। তাই সেখানে সাংবাদিকও ভেবেছিলেন যে কোনও প্রশ্ন করলেই উত্তর পাওয়া...

পাহাড়-সহ উত্তরবঙ্গের একাধিক জেলার পুরসভায় প্রশাসক নিয়োগ রাজ্যের

পাহাড়-সহ উত্তরবঙ্গের একাধিক পুরসভায় প্রশাসক নিয়োগ করল রাজ্য সরকার (West Bengal Govt.)। পুর আইন অনুযায়ী নতুন বোর্ড গঠন...

ফলতার পুনর্নির্বাচন থেকে জাহাঙ্গীরের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যক্তিগত! বলল তৃণমূল, ছক থাকার আশঙ্কা শুভেন্দুর

ফলতার পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত একেবারে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,...