Tuesday, May 19, 2026

ঢোঁক গিললেন মুকুল, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুই

Date:

Share post:

লড়াই থেকে সকালেই সরে গিয়েছিলেন মুকুল রায়। ‘অজুহাত’ দিয়েছিলেন বয়স হয়েছে। ফলে দুপুরের পরিষদীয় দলের বৈঠকে শুভেন্দু অধিকারীর নাম যে পরিষদীয় নেতা বা বিরোধী দলনেতা হিসাবে বিবেচিত হবে তা জানাই ছিল। উল্লেখযোগ্য যেটা হলো, দিল্লির চাপে, অনুরোধে ঢেঁকি গেলার মতো শুভেন্দুর নাম প্রস্তাব করলেন স্বয়ং মুকুল রায়।

কেন শুভেন্দুকে বিরোধী দলনেতা করা হলো? দিল্লির বিজেপি নেতাদের যুক্তি…

১. শুভেন্দু পরিষদীয় রাজনীতিতে অভিজ্ঞ। ২০০৬ সাল থেকে বিধায়ক। শুধু তাই নয় রাজ্যের বেশ কয়েকটি দফতরের প্রাক্তন মন্ত্রী। ফলে পরিষদীয় রাজনীতিতে শুভেন্দুর অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বিজেপি।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই অসমে ‘লাভ জেহাদ’ বন্ধের হুঁশিয়ারি হিমন্ত বিশ্ব শর্মার

২. দিল্লি বিজেপি মনে করছে, শুভেন্দুর কম বয়স। রাজ্য জুড়ে ছুটোছুটি করতে পারবেন। কর্মীদের পাশে দাঁড়াতে পারবেন।

৩. শুভেন্দু মুখ্যমন্ত্রীকে ভোটে হারিয়েছেন। এটাকেই ইউএসপি করে আগামী দিনে বিধানসভার ভিতরে ও বাইরে বিজেপির মুখ হতে পারবেন। ৫ বছরের পরের লড়াইয়ের প্রস্তুতি নেওয়া শুরু হবে।

বিরোধী দলনেতা হয়ে শুভেন্দু বললেন, অন্য কোনও নাম না থাকায় নির্বাচন সর্বসম্মতিক্রমে হয়েছে বলেই ধরে নিতে হয়। নব নির্বাচিত নেতাকে প্রথম মালা পরালেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তারপর একে একে মুকুল রায়, দিলীপ ঘোষ।

Advt

Related articles

ফলতার পুনর্নির্বাচন থেকে জাহাঙ্গীরের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যক্তিগত! বলল তৃণমূল, ছক থাকার আশঙ্কা শুভেন্দুর

ফলতার পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত একেবারে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,...

অভয়া-কাণ্ডে আর জি করের আরও কয়েকটি জায়গা সিল করার নির্দেশ হাই কোর্টের!

অভয়া-কাণ্ডের পরে কেটে গিয়েছে দেড় বছরেরও বেশি। রাজ্যে পালাবদলের পরে এবার ঘটনাস্থল সিল করার নির্দেশ দিল কলকাতা হাই...

তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিধাননগরে! ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

সল্টলেকের একটি গেস্ট হাউজ থেকে এক তরুণীর রহস্যমৃত্যুর (Salt Lake Woman Death) ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য! শুরুতে...

নেইমারকে নিয়েই ফুটবল বিশ্বকাপে ২৬ জনের দল ঘোষণা ব্রাজিলের

আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ২৬ জন প্লেয়ার নিয়ে দল ঘোষণা করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil Football...