Monday, May 11, 2026

ভ্যাকসিন নিলেন বিরাট কোহলি

Date:

Share post:

করোনা (COVID-19 vaccine) প্রতিষেধক নিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি (captain of team India Virat Kohli)। সোমবার নিজের ইনস্টাগ্রামে ভ্যাকসিনের প্রথম ডোজ় নেওয়ার ছবি শেয়ার করেছেন বিরাট নিজেই। সেইসঙ্গে সকলকে ভ্যাকসিন নিতে উৎসাহিতও করেছেন বিরাট । বিরাট লিখেছেন, “সুযোগ পেলেই ভ্যাকসিন নিয়ে নিন। সুস্থ থাকুন।” সোমবার বিরাট কোহলি ছাড়াও ভারতীয় দলের পেসার ইশান্ত শর্মা (Ishant Sharma) ও তাঁর স্ত্রীও ভ্যাকসিন নিয়েছেন।

সম্প্রতি বিরাট কোহলি (Virat Kohli)ও তাঁর স্ত্রী বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) কোভিড তহবিল চালু করেছেন। যেখানে তাঁরা ২ কোটি অনুদান দিয়েছেন। সেই উদ্যেগে স্বতস্ফুর্ত সাড়া পেয়েছেন এই তারকা দম্পতি। লক্ষ্য ছিল ৭ কোটি তহবিলে জোগাড়ের। এখনও পর্যন্ত ৪ কোটি ৮৮ লক্ষ টাকা জমা পড়েছে এই তহবিলে। এই উদ্যেগে সকলকে পাশে থাকার জন্য বিরাট কোহলি টুইটারে সকলকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, “যারা এখনও অবধি এই তহবিলে দান করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। তবে এখনও অনেক কিছু করা বাকি আছে। আসুন আমরা সবাই আমাদের দেশেকে রক্ষা করি ও যথাসাধ্য সাপোর্ট করি। একটি সামান্য সমর্থনও খুবই গুরুত্বপূর্ণ। বাড়িতে থাকুন, সুরক্ষিত থাকুন । কেবলমাত্র প্রয়োজন হলেই বাড়ির বাইরে বেরোন।”

Advt

Related articles

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ১১

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে (Lucknow Agra Expressway) পাটনা থেকে দিল্লিগামী একটি দোতলা বাসের সঙ্গে একটি ট্রাকের ভয়ানক সংঘর্ষ (Road Accident)!...

ISL: জয়ে ফিরতে মরিয়া বাগান, হাবাসহীন ইন্টার কাশীকে নিয়ে সতর্ক লোবেরা

শেষ ল্যাপের আইএসএলের(ISL) লড়াই। এবার চ্যাম্পিয়নশিপের দৌড়ে প্রবলভাবেই আছে মোহনবাগান(Mohun Bagan) এবং ইস্টবেঙ্গল। মঙ্গলবার ঘরের মাঠে ইন্টার কাশীর...

দু’মাসে শেষ করতে হবে তদন্ত! মোথাবাড়ি কাণ্ডে NIA-কে সুপ্রিম নির্দেশ

মালদহের মোথাবাড়ি (Mothabari Case in Malda) মামলায় এবার এনআইএ-কে (NIA) দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme...

ডিএ-সপ্তম পে কমিশন নিয়ে আলোচনা আগামী সোমবারের মন্ত্রিসভার বৈঠকে: জানালেন মুখ্যমন্ত্রী

ফের আগামী সোমবার নতুন সরকারের মন্ত্রিসভার বৈঠক। সোমবার, বিজেপি (BJP) সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের শেষে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...