Monday, May 11, 2026

ব্রাত্য বসুর নতুন ছবি ‘ডিকশনারি’র বিশ্ব- স্বীকৃতি,একই দিনে ‘জোড়া’ শিরোপা

Date:

Share post:

একই দিনে ‘জোড়া’ শিরোপা৷

সোমবার সকালে তৃতীয় তৃণমূল সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে শপথগ্রহণ করেছেন ‘রাজনীতিক’ ব্রাত্য বসু৷ আর ঠিক তারপরেই খবর আসে আন্তর্জাতিকস্তরে স্বীকৃতি পেলেন ‘চলচ্চিত্র পরিচালক’ ব্রাত্য বসু (Bratya Basu)৷ NIFF বা নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব,২০২১-এ ‘সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম’-এর জন্য ‘গৌতম বুদ্ধ অ্যাওয়ার্ড’ পেল পরিচাক ব্রাত্য বসুর নতুন ছবি ‘ডিকশনারি’ (Dictionary)৷ ফেসবুকে নিজেই এ কথা জানিয়েছেন ব্রাত্য৷

মার্কিন যুক্তরাষ্ট্র, তুরস্ক, চিন, পর্তুগাল, নেপাল, শ্রীলঙ্কা এবং বিশ্বের আরও অনেক দেশের চলচ্চিত্রের সঙ্গে ‘লড়াই’ করে সেরা’র শিরোপা ছিনিয়ে নিয়েছেন ব্রাত্য ৷ নেপালের অন্যতম প্রধান বার্ষিক চলচ্চিত্র এবং সাংস্কৃতিক উৎসব এই NIFF প্রতিষ্ঠিত হয়েছিল ২০১৮ সালে। NIFF চলতি বছরের পুরষ্কারপ্রাপ্ত চলচ্চিত্রগুলির নাম ঘোষণা করেছে৷ আর সেখানেই জ্বলজ্বল করছে ।

ব্রাত্য বসুর নতুন ছবি ‘ডিকশনারি’-র নাম৷ লক্ষ্য স্থির থাকলে প্রশাসনিক তথা রাজনীতির আঙ্গিনায় শত ব্যস্ততার মাঝেও যে শিকড়ের প্রতি আন্তরিক থাকা যায়, তার প্রমান দিলেন ব্রাত্য বসু ৷

Advt

Related articles

বিধানসভায় ভাষা সমস্যা! কুড়মালিতে শপথ নেওয়া নিয়ে বিপাকে ৫ বিধায়ক

বিধানসভার সচিবালয়ে কুড়মালি ভাষার কোনও অনুবাদক আপাতত নেই। ফলে এবার জঙ্গলমহলের বিজেপির ৫ কুড়মি বিধায়কের (MLA) কুড়মালি ভাষায়...

IPL: বড় ধাক্কা কেকেআরের, চোটের জেরে অনিশ্চিত বরুণ, গ্রিনকে নিয়েও সংশয়

আইপিএল (IPL) প্লে অফের লড়াইয়ে এখনও টিকে আছে কেকেআর(KKR)। আগামী বুধবার আরসিবির (RCB) বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা...

নির্বাচন মিটতেই ফের ডাক সুজিত বসুর, হাজিরা দিলেন ইডি দফতরে

রাজ্যের রাজনৈতিক আবহে ফের চর্চার কেন্দ্রে পুর নিয়োগ মামলা। ভোটের ফল ঘোষণার পর এই প্রথম ইডির মুখোমুখি হলেন...

ফের জামিন খারিজ চিন্ময় কৃষ্ণ প্রভুর! তারেক জমানাতেও হল না মুক্তি

ফের চিন্ময় কৃষ্ণ প্রভুর (Chinmoy Krishno Dash) জামিনের আর্জি খারিজ করল বাংলাদেশের আদালত (Bangladesh High Court)। চট্টগ্রামের এক...