Monday, May 11, 2026

করোনা মোকাবিলায় ভারতকে অর্থ -সাহায্য করল টুইটার

Date:

Share post:

করোনা সংকট (fight against Corona) মোকাবিলায় ভারতের পাশে এসে দাঁড়াল টুইটার (Twitter)। ভারতকে ১ কোটি ৫০ লক্ষ মার্কিন ডলার দিয়ে সাহায্য করেছে টুইটার।সংস্থার সিইও জ্যাক ডোরসে টুইট করে এ কথা জানিয়েছেন। তিনটি বেসরকারি সংস্থার মাধ্যমে ভারতের হাতে এই অর্থসাহায্য তুলে দিয়েছে তারা।

জ্যাক ডোরসে জানিয়েছেন কেয়ার, এইড ইন্ডিয়া এবং সেবা ইন্টারন্যাশনাল ইউএসএ – এই তিনটি সংস্থার মাধ্যমে ভারতের হাতে মোট ১ কোটি ৫০ লক্ষ মার্কিন ডলার তুলে দিয়েছে তাঁর সংস্থা। এর মধ্যে কেয়ার সংস্থাকে দেওয়া হয়েছে ১ কোটি , আর সেবা ইন্টারন্যাশনাল ও এইড ইন্ডিয়াকে দেওয়া হল ২৫ লক্ষ মার্কিন ডলার করে।

সংস্থা সূত্রে জানানো হয়েছে, এই টাকায় ভারতকে অক্সিজেন কনসেনট্রেটর-সহ করোনা চিকিৎসা পরিষেবার একাধিক সরঞ্জাম কিনে দেবে সেবা ইন্টারন্যাশনাল। ভারতের বিভিন্ন সরকারি হাসপাতাল ও করোনা চিকিৎসা কেন্দ্রে পৌঁছে যাবে এই সব সরঞ্জাম। এদিকে, এই অর্থসাহায্যের জন্য টুইটারকে ধন্যবাদ জানিয়েছেন সেবা ইন্টারন্যাশনালের মার্কেটিংয়ের ভাইস প্রেসিডেন্ট সন্দীপ খান্দেকর। তিনি জানিয়েছেন, তাদের কাছে যে টাকা এসেছে তার ৯৫ শতাংশই ভারতের করোনা মোকাবিলায় ব্যয় করা হবে। এই নিয়ে মোট ১ কোটি ৭৫ লক্ষ মার্কিন ডলারের সাহায্য ভারতের হাতে তুলে দিতে পেরেছে সেবা ইন্টারন্যাশনাল।

Related articles

বিধানসভায় ভাষা সমস্যা! কুড়মালিতে শপথ নেওয়া নিয়ে বিপাকে ৫ বিধায়ক

বিধানসভার সচিবালয়ে কুড়মালি ভাষার কোনও অনুবাদক আপাতত নেই। ফলে এবার জঙ্গলমহলের বিজেপির ৫ কুড়মি বিধায়কের (MLA) কুড়মালি ভাষায়...

IPL: বড় ধাক্কা কেকেআরের, চোটের জেরে অনিশ্চিত বরুণ, গ্রিনকে নিয়েও সংশয়

আইপিএল (IPL) প্লে অফের লড়াইয়ে এখনও টিকে আছে কেকেআর(KKR)। আগামী বুধবার আরসিবির (RCB) বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা...

নির্বাচন মিটতেই ফের ডাক সুজিত বসুর, হাজিরা দিলেন ইডি দফতরে

রাজ্যের রাজনৈতিক আবহে ফের চর্চার কেন্দ্রে পুর নিয়োগ মামলা। ভোটের ফল ঘোষণার পর এই প্রথম ইডির মুখোমুখি হলেন...

ফের জামিন খারিজ চিন্ময় কৃষ্ণ প্রভুর! তারেক জমানাতেও হল না মুক্তি

ফের চিন্ময় কৃষ্ণ প্রভুর (Chinmoy Krishno Dash) জামিনের আর্জি খারিজ করল বাংলাদেশের আদালত (Bangladesh High Court)। চট্টগ্রামের এক...