Saturday, March 14, 2026

প্ররোচনামূলক মন্তব্যের অভিযোগ, শুভেন্দুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

Date:

Share post:

বিজেপি (Bjp) নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)বিরুদ্ধে আমহার্স্ট স্ট্রিট (Amharst Street) থানায় অভিযোগ দায়ের বেঙ্গল citizen’s ফোরাম নামে একটি সংগঠন। মঙ্গলবার, দুপুরে সংগঠনের পক্ষ থেকে মৃত্যুঞ্জয় পাল, জয় এবং ভাস্কর চৌধুরী আমহার্স্ট স্ট্রিট থানায় যান। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্ররোচনামূলক প্রচার চালাচ্ছেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Bandopadhyay) কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তিনি। তাঁর মন্তব্যে সাম্প্রদায়িক উস্কানি ছিল বলেও অভিযোগ ফোরামের সদস্যদের।

আরও পড়ুন-দিব্যেন্দুর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে রাজ্য কমিটিকে চিঠি জেলা তৃণমূলের

নির্বাচনের আগে প্রচারের সময় মমতাকে ‘বেগম’ বলে কটাক্ষ করেন শুভেন্দু। এটি সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য বলে অভিযোগ ফোরামের। এ বিষয়ে থানায় এফআইআর (FIR) দায়ের করতে চান সংগঠনের সদস্যরা। তবে থানার ওসি বলেন, এ বিষয়ে এফআইআর হবে কি না সেটা তিনি ডিসির সঙ্গে কথা বলেই জানাতে পারবেন। তবে ডায়েরি নিয়েছে থানা।

Advt

spot_img

Related articles

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...