Thursday, May 14, 2026

অভাব মোকাবিলায় বিদেশ থেকে ভ্যাকসিন আমদানি করছে ৯ রাজ্য

Date:

Share post:

ধারাবাহিকভাবে দরবার করেও কেন্দ্রের কাছ থেকে মিলছে না করোনা-ভ্যাকসিন (corona vaccine)৷ অথচ বিশেষজ্ঞদের পরামর্শ, ভ্যাকসিনই একমাত্র বাঁচার পথ৷

ভ্যাকসিনের আকাল কাটাতে এ বার বিদেশ থেকে টিকা আমদানি (import) করার কথা ঘোষণা করেছে ৯টি রাজ্য। কর্নাটক, উত্তরাখণ্ড, তেলঙ্গানা, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং ওড়িশা ঘোষণা করেছে যে তারা নিজেরাই এবার করোনা টিকা আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে৷ আশা করা যাচ্ছে, দেশের বাকি রাজ্যও সেই পথেই হাঁটতে পারে।
কেন্দ্রীয় সরকার কিছুদিন আগে জানায়, ৪৫ বছরের ঊর্ধ্বে সব নাগরিককে টিকা দেওয়া হবে৷ অথচ এই মুহুর্তে টিকাকরণের গতিই অর্ধেক হয়ে গিয়েছে৷ এক মাস আগে যত সংখ্যক মানুষ টিকা পেয়েছিলেন, ভ্যাকসিনের অভাবে এখন তার অর্ধেক মানুষও টিকা পাচ্ছেন না৷ ১ মে থেকে চালু হওয়া ১৮ বছর ও তার বেশি বয়সিদের টিকা দেওয়ার প্রক্রিয়া তো কার্যত সেভাবে শুরুই করা যায়নি৷ অথচ কেন্দ্রীয় সরকার তাড়াহুড়ো করেই ১৮ থেকে ৪৪ বছর বয়সিদেরও টিকাকরণ শুরু করে দিয়েছে।

বিশেষজ্ঞদের বক্তব্য, গোটা দেশে সমতা বজায় রেখে ভ্যাকসিন দিতে হলে মাসে ১০-১১ কোটি টিকা উৎপাদন করা দরকার। এই মুহুর্তে সেই লক্ষ্যমাত্রার ধারেকাছে পৌঁছোতে পারেনি ভারত। এই পরিস্থিতিতে দেশের ১৮ বছর ও তার ঊর্ধ্বে ৮০ কোটি মানুষের সবাইকে টিকা দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করতে কমপক্ষে ৮ মাস সময় লাগবে৷ সেকারনেই এবার বিদেশ থেকে টিকা আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে দেশের ৯ রাজ্য।

আরও পড়ুন:ফের জ্বালানির দাম ঊর্ধ্বমুখী, এবার কলকাতায় পেট্রোলের দামে নয়া রেকর্ড

Advt

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...