Thursday, June 25, 2026

ফের জ্বালানির দাম ঊর্ধ্বমুখী, এবার কলকাতায় পেট্রোলের দামে নয়া রেকর্ড

Date:

Share post:

বাংলা-সহ চার রাজ্যে ভোটপর্ব (Assembly Election) মিটতেই হু হু করে জ্বালানির দাম বৃদ্ধির খেলায় মেতেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকার।
আজ, বুধবারও অব্যাহত সেই ধারা। একটানা দাম বেড়ে কলকাতায় (Kolkata) এ বছরে সর্বোচ্চ দামে পৌঁছল পেট্রল-ডিজেলের (Petrol Diesel)। স্বাভাবিকভাবেই এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়ছে বাজারেও। পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির জন্য অন্য পণ্যেরও মূল্যবৃদ্ধি হচ্ছে।

আজ, বুধবার লিটার প্রতি আরও ২৪ পয়সা বেড়ে কলকাতায় পেট্রলের দাম হল ৯২ টাকা ১৬ পয়সা। ২৫ পয়সা বেড়ে লিটার প্রতি ডিজেলের দাম দাঁড়াল ৮৫ টাকা ৪৫ পয়সা। গতকাল কলকাতায় প্রতি লিটার পেট্রলের দাম ছিল ৯১ টাকা ৯২ পয়সা। যা নতুন রেকর্ড।

আরও পড়ুন-মমতা-মডেলে বিজেপি বধ করতে অখিলেশ যাদব পাশে চাইছেন প্রশান্ত কিশোরকে

শুধু কলকাতা নয়, বাণিজ্য নগরী মুম্বইতেও পেট্রলের দাম বেড়ে হয়েছে প্রতি লিটারে ৯৮.৩৬ টাকা। ডিজেলের দাম দাঁড়িয়েছে প্রতি লিটারে ৮৯.৭৫ টাকা। রাজধানী দিল্লিতে পেট্রলের দাম হয়েছে ৯২.০৫ টাকা। অন্যদিকে, ডিজেলের দাম লিটারে বেড়ে হয়েছে ৮২.৬১ টাকা।

Advt

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...