Saturday, March 14, 2026

অসমে এই প্রথম মহিলা অর্থমন্ত্রী, দায়িত্ব পেলেন অজন্তা নিয়োগ

Date:

Share post:

অসমের ইতিহাসে এই প্রথম মহিলা অর্থমন্ত্রী৷

৫ বারের বিধায়ক অজন্তা নিয়োগ-এর ( Ajanta Niyog) হাতে অসমের ( Assam) অর্থ দফতরের ( Finance minister) ভার তুলে দিলেন নব নির্বাচিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himant biswa sarma)।

গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক অজন্তা। ১৯৯৬ সালে অজন্তার স্বামী নগেন গগৈর মৃত্যু হয় আলফার হাতে৷ তার পর রাজনীতির ময়দানে নামেন অজন্তা। কংগ্রেস নেতা, প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের হাত ধরে রাজনীতিতে হাতেখড়ি তাঁর। তরুণ গগৈ সরকারে তিনি পূর্তমন্ত্রী ছিলেন৷ ২০২০ সালের ডিসেম্বরে অজন্তা কংগ্রেস ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দেন। ৪৬ বছর বয়সী অজন্তা নিয়োগ ২০০১ সাল থেকে টানা গোলাঘাট কেন্দ্রের বিধায়ক৷

নতুন দায়িত্ব পেয়ে অসমের অর্থমন্ত্রী খুশি হলেও তাঁর অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। সমালোচনার মুখেও পড়েছে হিমন্তের এই সিদ্ধান্তও।

আরও পড়ুন- করোনার সেকেন্ড ওয়েভে তরুণ প্রজন্ম বেশি আক্রান্ত, কেন? কী বলছে আইসিএমআর?

Advt

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...