Wednesday, March 4, 2026

কলকাতা পুরনিগমের সব স্বাস্থ্যকেন্দ্রে আজ থেকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ

Date:

Share post:

এবার কলকাতা পুরনিগমের সবকটি স্বাস্থ্য কেন্দ্র থেকে দেওয়া হবে করোনা টিকার দ্বিতীয় ডোজ । যারা সরকারি বা বেসরকারি বিভিন্ন সংস্থা থেকে টিকার প্রথম ডোজ নিয়েছিলেন তাঁরাও আজ বৃহস্পতিবার থেকে কলকাতা পুরনিগমের যেকোনও স্বাস্থ্য কেন্দ্রে দ্বিতীয় ডোজের টিকা নিতে পারবেন ।কলকাতা পুরনিগমের তরফ থেকে এমনই নির্দেশিকা জারি করা হয়েছে। কলকাতা পুরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, “রাজ্য সরকার ভারত বায়োটেক ও সিরাম ইনস্টিটিউট থেকে বেশ কিছু টিকা কিনেছে। সেইসঙ্গে কেন্দ্র সরকারের তরফ থেকে রাজ্য বেশ কিছু টিকা পেয়েছে । যাঁদের প্রথম ডোজের টিকা নেওয়া হয়ে গিয়েছে কিন্তু দ্বিতীয় ডোজের টিকা নেওয়া বাকি , তাঁরা সকলেই কলকাতা পুরনিগমের যেকোনও স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন।
এরই পাশাপাশি, কলকাতা পুরনিগমের পক্ষ থেকে শিয়ালদা ডিআরএম এর কাছে একটি আবেদন জানানো হয়েছে।
সেই আবেদনে উল্লেখ করা হয়েছে যে শহরতলী থেকে প্রায় হাজার চারেক পুরকর্মী আসেন। ট্রেন চলাচল বন্ধ থাকায় সমস্যায় পড়ছেন তাঁরা। পুর কর্মীরা যেহেতু প্রথম শ্রেণীর যোদ্ধা, তাই তাঁদের যাতায়াতের জন্য ডিআরএম এর কাছে আবেদন জানিয়েছে কলকাতা পুরনিগম।

Advt

spot_img

Related articles

বিজেপির প্রচারের দায়িত্বে ‘গণশক্তি’! প্রথমপাতার ছবি দিয়ে তীব্র খোঁচা কুণালের

রাম-বাম এক হয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়ছে- এই অভিযোগ বহুদিন ধরেই করছে রাজ্যের শাসকদল। কেরালার (Kerala) নাম বদল নিয়ে...

বিশ্বকাপের প্রভাবে বলিউড বক্সঅফিস সংকট! হোলিতে নেই কোনও হিন্দি ছবি 

বলিউডের সঙ্গে হোলির বরাবরের একটা বিশেষ যোগসূত্র চলে এসেছে। বড় ক্যানভাসে বিনোদনমূলক সিনেমা মানেই অন্তত একটা হোলির দৃশ্য...

লোকসভার প্রিভিলেজ কমিটিতে ফের কল্যাণ! 

লোকসভার প্রিভিলেজ কমিটিতে আবার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। পেলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব। লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla)...

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হলেন আয়াতোল্লা-পুত্র মোজতবা! 

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হলেন আয়াতোল্লা আলি খামেনেই ছেলে মোজতবা হোসেইনি খামেনেই (Mojtaba Khamenei)। ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্টস...