Sunday, February 22, 2026

নন্দীগ্রামের পঞ্চায়েত প্রধান রাজ্যের মন্ত্রীর মা, তাঁর বিরুদ্ধেই অনাস্থা প্রস্তাব তৃণমূলেরl

Date:

Share post:

রাজ্যের মন্ত্রী শিউলি সাহার (Seuli Saha ) মায়ের বিরুদ্ধে অনাস্থা (no confidence) প্রস্তাব এনেছে তৃণমূল (TMC)৷ মন্ত্রীর মা নন্দীগ্রাম পঞ্চায়েতের প্রধান৷ সাম্প্রতিক নির্বাচনে দলবিরোধী কাজের জন্যই তাঁর বিরুদ্ধে এই অনাস্থা প্রস্তাব আনা হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, বিডিওর (BDO) কাছে চিঠি দিয়ে শিউলি সাহার মা তথা নন্দীগ্রাম পঞ্চায়েত প্রধান বনশ্রী খাঁড়ার (Banasri khanra) বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন ওই পঞ্চায়েতের বাকি সদস্যরা। এদিকে, বনশ্রী দেবীর দাবি করেছেন, তিনি আগেই ইস্তফা দিয়েছেন।

দলীয় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এভাবে অনাস্থা আনার কারন ব্যাখ্যা করে তৃণমূলের তরফে বলা হয়েছে, ভোটের সময়ে বিরোধী দলের হয়ে প্রচার করেছেন বনশ্রী খাঁড়া। যদিও বনশ্রী খাঁড়ার দাবি, তিনি দলবিরোধী কাজ করেননি। বুধবার নন্দীগ্রাম পঞ্চায়েতের ১১ জন সদস্য বিডিওর কাছে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেন। ওদিকে পঞ্চায়েত প্রধান দাবি করেছেন, তাঁর পেসমেকার বসছে বলে দায়িত্ব ছাড়তে হয়েছে।অসুস্থতার কারণে তিনি আগেই পদত্যাগ করেছেন। অনাস্থা আনার কোনও কথা তিনি শোনেননি৷  নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের নন্দীগ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তৃণমূলের এভাবে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

spot_img

Related articles

স্কুল পড়ুয়াদের জন্য ‘ব্যান’ হবে সোশ্যাল মিডিয়া! আইন আনতে চলেছে কর্ণাটক

উত্তরপ্রদেশ, তারপরে কেরালা। শৈশব থেকে কৈশোরে স্মার্টফোন ও তাতে যথেচ্ছ কন্টেন্ট পেয়ে যাওয়ার কুফল দেখার পরেও শিক্ষা হয়নি...

তৃণমূলে প্রত্যাবর্তন দীপেন্দুর, লড়বেন বিধানসভা নির্বাচনে?

ভোটের মুখে তৃণমূলে (TMC) প্রত্যাবর্তন দীপেন্দু বিশ্বাসের(Dipendu Biswas)। রবিবার বসিরহাটে দলীয় কার্যালয়ে তৃণমূলে ফিরলেন প্রাক্তন ফুটবলার। ভোটের মুখে...

ঝাড়খণ্ডে মাও দমন অভিযানে বিস্ফোরণ! জখম ২ কোবরা জওয়ান

মাও -বিরোধী অভিযানের মাঝেই ভয়ঙ্কর আইইডি (IED) বিস্ফোরণ! ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের (Jharkhand Maoist attack) পশ্চিম সিংভূমের সারান্ডা অঞ্চলে।...

বিয়ে নিয়ে অশান্তি, তরুণীকে নারকীয় অত্যাচার লিভ ইন পার্টনারের

গুরগাঁওতে (Gurugram) ডেটিং অ্যাপে আলাপের পর পছন্দের সঙ্গীর সাথে লিভ ইনে (Live in)থাকতেন ১৯ বছরের তরুণী। কিন্তু দুঃস্বপ্নেও...