Friday, June 5, 2026

আজও রাজ্যজুড়ে বৃষ্টিপাতে পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

Date:

Share post:

রাজ্যজুড়ে চলছে মেঘ- বৃষ্টির খেলা। বৃহস্পতিবার নিম্নচাপের জেরে ফের দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর(Alipore Meteorological Department)। আগামীকাল পর্যন্ত আবহাওয়া এমনটাই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে আগামীকালের পর থেকে গরমের দাপট বাড়বে বলে জানানো হয়েছে।
আজ আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে উত্তরবঙ্গে, বিশেষত হিমালয় সন্নিহিত জেলাগুলিতে আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টি রয়েছে। গত দুদিন ধরে বৃষ্টির জেরে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম রয়েছে। সপ্তাহের শেষে কলকাতার পারদ ছুঁতে পারে ৩৭-৩৮ ডিগ্রি সেলসিয়াস।
গত রবিবার থেকে বৃষ্টি হওয়ার দরুণ বৈশাখের দাবদাহ থেকে খানিকটা রেহাই পেয়েছেন রাজ্যবাসী ।তবে মেঘ কাটলেই আকাশ পরিষ্কার হতে শুরু করবে। তারপর থেকেই গরমের দাপট ফের বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
প্রসঙ্গত, গত দু’দিন ধরে রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার জেরে ক্ষতিগ্রস্থ হয়েছে ফসল। কয়েক কোটি টাকার ফসল নষ্টের আশঙ্কা করেছেন চাষিরা। শিলাবৃষ্টির জেরে একাধিক রাজ্যে ধান কাটার কাজেও বিঘ্ন ঘটেছে। বিশেষ করে মালদায় শিলাবৃষ্টির জেরে পাট-ধান ও আম চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি খবর মিলেছে। স্বভাবতই মাথায় হাত পড়েছে চাষিদের একাংশের।

Advt

 

Related articles

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...