Friday, June 26, 2026

আক্রান্তদের বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছে জয়নগর-মজিলপুর টাউন কোভিড সচেতনতা কমিটি

Date:

Share post:

কোভিড আক্রান্তদের পাশে দাঁড়ালো জয়নগর-মজিলপুর টাউন কোভিড সচেতনতা কমিটি। জয়নগর মজিলপুর পুরসভা, জয়নগর থানা ও প্রত্যয় এর সহযোগিতায় যে সমস্ত কোভিড আক্রান্ত রান্না করতে অক্ষম , তাদের কাছে রান্না করা খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। জয়নগর-মজিলপুর টাউন কোভিড সচেতনতা কমিটির সদস্যরা দায়িত্ব নিয়ে কোভিড আক্রান্তদের বাড়ি বাড়ি এই খাবার পৌঁছে দিচ্ছেন। তাদের বক্তব্য, অনেকেই কোভিডে আক্রান্ত হয়েছেন যারা শারীরিকভাবে অসুস্থ। তাদের পক্ষে রান্না করা সম্ভব হচ্ছে না । তাদের পুরসভার হেল্পলাইন নম্বরে আগের দিন রাত আটটার মধ্যে নাম নথিভুক্ত করার জন্য আবেদন জানানো হয়েছে। এই হেল্পলাইন নম্বরটি হল  9734977626
সম্পূর্ণ বিনামূল্যে এই খাবার সরবরাহ করা হচ্ছে। এই মহান উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সবাই ।

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...