Wednesday, May 13, 2026

‘প্রধানকে বলো’, ফোন করলেই অসহায় গ্রামবাসীর কাছে পৌঁছে যাচ্ছে সাহায্য

Date:

Share post:

করোনা পরিস্থিতিতে(Karuna situation) বেহালদশা গোটা দেশের। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। অক্সিজেন নেই, হাসপাতালে বেড নেই, প্রয়োজনীয় ওষুধ নেই। এহেন অবস্থায় চারিপাশে শুধু স্বজন হারানোর কান্না। তবু এই কঠিন সময়ে নিজের নিজের মতো করে মানুষের পাশে দাঁড়াচ্ছেন কিছু মানুষ। তেমনই একজন হলেন দেগঙ্গার(Deganga) চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান হুমায়ুন রেজা চৌধুরী(Humayun reja Chaudhari)। ‘দিদিকে বলো’র ধাঁচে করোনা পরিস্থিতিতে গ্রামবাসীকে সাহায্যের জন্য ‘প্রধানকে বলো’ চালু করলেন তিনি।

স্থানীয় গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, কঠিন সময়ে গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের জন্য একটি মোবাইল নম্বর ৯৭৭৫২৮৮০২৮ চালু করেছেন পঞ্চায়েত প্রধান। অসুস্থের জন্য খাবার ওষুধ থেকে শুরু করে যে কোনরকম সাহায্যের জন্য এই নম্বরে ফোন করলেই চলবে। সাহায্য পৌঁছে যাবে নির্দিষ্ট ব্যক্তির কাছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই চালু হয়ে গিয়েছে এই ‘প্রধানকে বলো’ পরিষেবা। ফোন করলেই দুর্গতদের বাড়িতে পৌঁছে যাচ্ছে ওষুধ, খাবার, মাছ, সব্জি সহ যেকোন রকম সাহায্য।

Advt

Related articles

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...