Tuesday, February 24, 2026

কড়া নজরদারি পুলিশের, কলকাতা থেকে ২৩, খড়গপুর থেকে ৬৭ জনকে গ্রেফতার

Date:

Share post:

করোনা দমনে রাজ্যে কড়া প্রশাসন। করোনা মোকাবিলায় রবিবার সকাল ৬ টা থেকে ৩০ মে পর্যন্ত চলবে কার্যত-লকডাউন। রাজ্যের বিভিন্ন প্রান্তে কড়া নজরদারি পুলিশ প্রশাসনের। আজ পুলিশি অভিযানে কলকাতা থেকে গ্রেফতার ২৩ জন। এই ২৩ জনের বিরুদ্ধে মহামারি আইনে ব্যবস্থার নেওয়া হবে। বিধি অমান্য করে কারণ ছাড়াই বাইরে বেরোনোর জন্য দুপুর ১২টা পর্যন্ত ৫৯টি গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাশাপাশি সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে রবিবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরে সকাল ১০টার পরেও খোলা রইল বেশকিছু বাজার। নিয়মভঙ্গের অভিযোগে ৬৭ জনকে গ্রেফতার করল পুলিশ। দিল্লি পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। অভিযোগ, অক্সিজেন সিলিন্ডার এবং কোভিডের ওষুধ পাচার করছিল তারা।

আসানসোলের মহিশীলা কলোনিতে অভিযান চালায় পুলিশ। ১০ টার পরেও কেন সবজই বাজার খোলা তা নিয়ে সেখানে লাঠিচার্জ করে পুলিশ। সরানো হয় অস্থায়ী ছাউনি। রানিগঞ্জে পুলিশি অভিযানের পর দোকান বন্ধ বিক্রেতারা। বারবার সতর্ক করা হয় টোটো ও অটো চালকদের। অন্যদিকে চোখে পড়ল বারাসাত চাঁপাডালি মোড়ে পুলিশি তৎপরতা তুঙ্গে। নাকা চেকিং ছাড়া কোনও গাড়ি ছাড়া হচ্ছে না। সরকারি নির্দেশ অমান্য করে শ্রীরামপুরের কালীতলায় খোলা ছিল জিম। সামনের দরজা বন্ধ রেখে পিছনের দরজা দিয়ে লোকজন যাতায়াত করছে বলে জানিয়েছিলেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে আজ সকালে বন্ধ করে দেয় জিম। ২ কর্মীকে আটক করা হয়েছে। জিম মালিককে ডেকে পাঠানো হয়েছে থানায়।

আরও পড়ুন-অমিত মিত্রের চিঠিতে ঘুম ভাঙল, তড়িঘড়ি ডাকা হল জিএসটি কাউন্সিলের বৈঠক

অন্যদিকে কলকাতার মুচিবাজার থেকে লেক মার্কেটের চিত্রটা ছিল ফাঁকা। মাইকিং করে মুচিবাজারে বাজার বন্ধ করে পুলিশ। এদিকে বিধি মেনেই সকাল ১০ টায় বন্ধ হয় লেক মার্কেট। গড়িয়ার পাটুলিতে রাস্তার ৯০ শতাংশ জুড়ে বসানো হয়েছে ব্যারিকেড। গাড়ি চালকদের কাছে বের হওয়ার কারণ জানতে চাইছেন পুলিশ কর্মীরা। জবাবে সন্তুষ্ট না হলে ফেরত পাঠানো হচ্ছে। বাইক চালকদের ক্ষেত্রে পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক বলছে পুলিশ। মানিকতলা-হাজরায় প্রশাসনের কড়াকড়ির ছবি।

Advt

spot_img

Related articles

ডিজিপি পদে পদোন্নতি জাভেদ শামিমের, জোড়া দায়িত্বেই আস্থা নবান্নের

রাজ্য পুলিশের অন্দরে বড়সড় রদবদল। পদোন্নতি হল আইপিএস অফিসার জাভেদ শামিমের। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা...

কপিল-সানিদের চিঠির পরই তৎপরতা, ইরমানের চিকিৎসায় অসন্তুষ্ট পরিবার

ইমরান খানের(Imran Khan) সুচিকিৎসার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একটি খোলা চিঠি লিখেছিলেন বিশ্বক্রিকেটের ১৪ জন প্রাক্তন অধিনায়ক।...

ফেডারালিজমকে ক্ষতবিক্ষত করছে কেন্দ্র! সুকান্তকে প্রশ্ন বাণে বিদ্ধ করে কটাক্ষ ব্রাত্যর

সমগ্র শিক্ষা মিশনের কোটি কোটি টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদির সরকার। সেই এবার সেই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী...

সারদা-নারদা থেকে সাম্প্রদায়িক উস্কানি! শুভেন্দুর কুকীর্তি নিয়ে ‘চার্জশিট’ প্রকাশ তৃণমূলের

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আক্রমণ শানাতে এবার সরাসরি ‘চার্জশিট’ প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। সারদা-নারদা মামলা থেকে...