Sunday, May 17, 2026

আমাকেও গ্রেফতার করুন, সিবিআই কর্তাদের চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

সিবিআই দফতরে গিয়ে মুখ্যমন্ত্রীর চ্যালেঞ্জ, বেআইনি এই গ্রেফতার। পারলে আমাকেও গ্রেফতার করুক সিবিআই। যতক্ষণ না এই বেআইনি গ্রেফতার ফিরিয়ে নেওয়া হচ্ছে, ততক্ষণ আমি সরব না এখান থেকে। সিবিআই দফতরে মুখ্যমন্ত্রীর এই অবস্থানে ধুন্ধুমার, চরম উত্তেজনা। অভাবনীয় পরিস্থিতি। মুখ্যমন্ত্রীর রনংদেহি মূর্তি দেখে কার্যত কিংকর্তব্যবিমূঢ় সিবিআই কর্তারা। ঘটনার বর্ণনা দিয়েছেন আইনজীবী অনিন্দ্য রাউত। মুখ্যমন্ত্রী রয়েছেন নিজাম প্যালেসের ১৫তলায়।

আরও পড়ুন-রাজ্যপালের অনুমতির দিনেই গ্রেফতারের চিত্রনাট্য তৈরি হয়ে যায়

মুখ্যমন্ত্রীর সিবিআই দফতরে চলে আসার পর নিজাম প্যালেসে দেখা গিয়েছে শোভনপত্নী রত্না চট্টোপাধ্যায়কেও। মুখ্যমন্ত্রী সিবিআই দফতরে ডিআইজির ঘরে বসে রয়েছেন। আর সে নিয়ে এর আগে রাজীব কুমার পর্বের ঘটনার কথা মনে করিয়ে দিচ্ছে। দুপুর ১২টা পর্যন্ত চারজনকে নিয়ে কোর্টে বেরতে পারেনি সিবিআই। প্রত্যেকেই রয়েছেন আলাদা ঘরে। প্রত্যেকের আইনজীবী এসেছেন। সুব্রত মুখোপাধ্যায়ের আইনজীবী হিসাবে গিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

Advt

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...